Advertisement
E-Paper

মানিপ্ল্যান্ট বা স্নেকপ্ল্যান্ট নয়, বাড়িতে রাখতে হবে অন্য এক অন্দরসজ্জার গাছ! ভাগ্যে রাতারাতি বদল দেখতে পারবেন

সবুজ চোখকে আরাম দেয়। এর ফলে মনমেজাজও ভাল থাকে। বাড়িতে শান্তির পরিবেশ সৃষ্টি হয়। বাস্তুমতেও বাড়িতে গাছ রাখার গুণাগুণ অনেক।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১০:০১
jade plant

ছবি: এআই সহায়তায় তৈরি।

আজকাল অন্দরসজ্জার গাছের চল খুব বেড়েছে। বহু মানুষই নিজেদের ঘর সবুজে সাজিয়ে তোলেন। এতে ঘরের বায়ু বিশুদ্ধ থাকে। সবুজ চোখকে আরাম দেয়। এর ফলে মনমেজাজও ভাল থাকে। বাড়িতে শান্তির পরিবেশ সৃষ্টি হয়। বাস্তুমতেও বাড়িতে গাছ রাখার গুণাগুণ অনেক। বেশ কিছু গাছ রয়েছে যা বাস্তুর পজ়িটিভ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ও নেগেটিভ শক্তি হ্রাস করে। সেগুলির মধ্যে অন্যতম হল জ়েডগাছ। বাড়ির কোন দিকে এই গাছ রাখা উচিত এবং এর উপকারিতাগুলি সম্বন্ধে জেনে নিন।

জ়েডগাছ রাখার নিয়ম:

  • শাস্ত্রমতে জ়েডগাছ সর্বদা বাড়ির পূর্ব বা উত্তর-পূর্ব দিকে রাখা উচিত।
  • শুকিয়ে যাওয়া বা পচে যাওয়া পাতা-সহ জ়েডগাছ বাড়িতে রাখা যাবে না। সর্বদা সবুজ এবং সতেজ পাতাযুক্ত জ়েডগাছ বাড়িতে রাখতে হবে।
  • সদর দরজার ডান পাশে জ়েডগাছ রাখা যেতে পারে।
  • বসার ঘর বা বাথরুমও জ়েডগাছ রাখার জন্য শুভ বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র।

উপকারিতা:

জ়েডগাছ বাড়ির বায়ুর বিশুদ্ধতা বজায় রাখার সঙ্গে সঙ্গে ভাগ্যেরও উন্নতি ঘটায়। বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ কমিয়ে পজ়িটিভ শক্তির সঞ্চালন বাড়াতে সাহায্য করে জ়েডগাছ। অর্থকে আমাদের দিকে আকৃষ্ট করে। এর ফলে অর্থভাগ্যেরও উন্নতি হয়। পারিবারিক অশান্তি কমাতেও এই গাছের জুড়ি মেলা ভার।

Jade plant Astro Tips Indoor Plants Astrology Indoor Plant Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy