Advertisement
E-Paper

সিঁড়ির তলায় শৌচাগার করা কি অশুভ? খারাপ প্রভাব কাটাতে কোন বিষয়গুলি মেনে চলতে হবে? খোঁজ দিলেন জ্যোতিষী

অনেকেই সিঁড়ির তলায় বাথরুম বানান। শাস্ত্রমতে, এ ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। সেগুলি কী, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৮:১৫
washroom

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাড়ির একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ শৌচাগার। যে বাড়িতে শৌচাগার নেই সেই বাড়ি অসম্পূর্ণ। বাড়ি তৈরির সময় শৌচাগার অবশ্যই সঠিক দিকে বাস্তুশাস্ত্র মেনে করতে হবে। বাস্তুশাস্ত্র মেনে বাড়ির শৌচাগার যদি না করা হয়, তা হলে বাড়িতে অশুভ শক্তিকে স্বেচ্ছায় আমন্ত্রণ করা হয়। শাস্ত্রে শৌচাগার তৈরির নির্দিষ্ট দিকের কথা বলা রয়েছে। কিন্তু যাঁদের বাড়ি ছোট, তাঁদের পক্ষে অত কিছু মানা সম্ভব হয় না। অনেকেই সিঁড়ির তলায় বাথরুম বানান। শাস্ত্রমতে, এ ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। সেগুলি কী, জেনে নিন।

সিঁড়ির তলায় শৌচাগার বানালে কোন কোন নিয়ম মানতে হবে?

  • সিঁড়ির তলায় বাথরুম হলে সেখানকার জল নিষ্কাশন ব্যবস্থা যেন ঠিকঠাক থাকে সেই বিষয়টি মাথায় রাখা জরুরি।
  • বাড়ির মেঝের সঙ্গে সিঁড়ির তলায় থাকা শৌচাগারের মেঝের উচ্চতা সমান রাখতে পারলে ভাল হয়। প্রয়োজনে অল্প ছোট করতে পারেন। বেশি ছোট করা যাবে না।
  • সেই বাথরুম যেন কোনও ভাবে আবদ্ধ না হয়। তাতে ঠিকঠাক আলো-বাতাস চলাচল করতে দিতে হবে। অন্যথায় নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে।
  • শৌচাগার নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রতি দিন সম্ভব না হলেও, সপ্তাহে অন্তত দু’দিন পরিষ্কার করতে পারলে খুব ভাল হয়।
Vastu Tips Vastu Shastra Astro Tips Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy