Advertisement
E-Paper

নিট ইউজি-তে ভুয়ো পরীক্ষার্থী, কারচুপির নালিশ! বিহার থেকে গ্রেফতার ৩০, চলছে জিজ্ঞাসাবাদ

এসডিএম প্রভাকর কুমার এবং এসডিপিও শিবম কুমার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তার তদন্ত শুরু করেছে বিহার পুলিশের একটি বিশেষ দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১২:২২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চূড়ান্ত কড়াকড়ি সত্ত্বেও অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন অনেকেই। নিট ইউজি পুনঃপরীক্ষায় ধরা পড়লেন কয়েকজন ভউয়ো পরীক্ষার্থী। কারচুপির অভিযোগে গ্রেফতার হলেন ৩০ জন।

পুলিশ সূত্রে খবর, বিহারের লক্ষ্মীসরাইয়ের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে মোট ন’জন ভুয়ো পরীক্ষার্থী অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও নানা উপায়ে কারচুপির চেষ্টা চালিয়েছিলেন বেশ কয়েক জন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, লক্ষ্মীসরাইয়ের কেআরকে হাইস্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় এবং হাসানপুর স্কুল থেকে ওই ৩০জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। এদের মধ্যে ন’জন ভুয়ো পরীক্ষার্থী। বাকি ২১ জনকে কারচুপির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তেরা কী ভাবে পরীক্ষা দিতে এসেছিলেন, অভিযুক্তেরা একে অপরকে চেনেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, এসডিএম প্রভাকর কুমার এবং এসডিপিও শিবম কুমার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তার তদন্ত শুরু করেছে বিহার পুলিশের একটি বিশেষ দল।

ঘটনার তদন্তে নজরদারি করছেন জেলাশাসক শৈলেন্দ্র কুমার এবং সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ প্রেরনা কুমার। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে।

National Testing Agency bihar police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy