Advertisement
E-Paper

প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ পঙ্কজ ত্রিপাঠীর ভাইকে! কোন ঘটনার জেরে এই হামলা?

বিহারের বেলাসান্দ গ্রামে এই ঘটনাটি ঘটে। মাধোপুর থানার আওতায় পড়ে এই এলাকা। বহু দিনের পুরনো বচসার জন্যই বীজেন্দ্রের উপর হামলা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১২:০৯
পঙ্কজ ত্রিপাঠীর ভাইয়ের উপর হামলা!

পঙ্কজ ত্রিপাঠীর ভাইয়ের উপর হামলা! ছবি: সংগৃহীত।

বলিউডে ফের অঘটন। বিপদে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভাই বীজেন্দ্রনাথ তিওয়ারি। বিহারের রাস্তায় প্রকাশ্যে ছুরিকাঘাতের শিকার হয়েছেন তিনি। আহত অবস্থায় ত়ড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন কেমন আছেন অভিনেতার ভাই?

জানা যাচ্ছে, ধারালো অস্ত্র নিয়ে পঙ্কজের ভাইয়ের উপর হামলা করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে পটনা হাসপাতালে ভর্তি করানো হয়। বীজেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে, পুরনো একটি সমস্যাকে কেন্দ্র করে এই অঘটন। সেই ঘটনার জেরেই অভিযুক্ত হামলা চালান বলে খবর। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিহারের বেলাসান্দ গ্রামে এই ঘটনাটি ঘটে। মাধোপুর থানার আওতায় এই এলাকা। বহু দিনের পুরনো বচসার জেরেই বীজেন্দ্রের উপর হামলা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ। আচমকাই নাকি পঙ্কজের ভাইয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত। গুরুতর আহত হন পঙ্কজের ভাই। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও পরে তাঁকে পটনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পঙ্কজের ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ঘটনায় আর কারা জড়িত আছেন, সেই দিকটি খতিয়ে দেখছেন পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল। তবে এই ঘটনায় পঙ্কজ এখনও কোনও মন্তব্য করেননি। বীজেন্দ্রের পরিবারের পক্ষ থেকেও এখনও কোনও বিবৃতি মেলেনি।

উল্লেখ্য, ‘মির্জ়াপুর’ সিরিজ়ে ‘কালীন ভাইয়া’র চরিত্রে জনপ্রিয় পঙ্কজ। এ বার সেই সিরিজ়ের পরবর্তী ভাগ মুক্তি পাবে। তবে এটি ছবি আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। সেই ছবির কাজ নিয়ে ব্যস্ত পঙ্কজ। চলতি বছরের ৪ সেপ্টেম্বর ‘মির্জ়াপুর: দ্য ফিল্‌ম’ মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি নাটকের কাজ নিয়েও ব্যস্ত তিনি। ২০২৫ সালে ‘মার্ডার মুবারক’, ‘স্ত্রী ২’ ও ‘মেট্রো ইন দিনো’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। এ ছাড়া ‘ক্রিমিনাল জাস্টিস’ সিরিজ়েও মুগ্ধ করেছিলেন তিনি।

Pankaj Tripathi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy