মৌরির গন্ধ বহু মানুষেরই পছন্দ। মৌরি আমাদের হেঁশেলের এক অনবদ্য জিনিস। রান্নায় স্বাদ এবং গন্ধ আনতে এর জুড়ি মেলা ভার। মৌরি আমাদের মুখশুদ্ধি হিসাবেও কাজ করে। তবে জ্যোতিষশাস্ত্রেও মৌরির ব্যবহারের বিশেষ উল্লেখ রয়েছে। মৌরি দিয়ে সঠিক নিয়ম মেনে কিছু উপায় পালন করলে ভাগ্যের ভোল বদলাতে পারে।
আরও পড়ুন:
টোটকা:
১) যদি আর্থিক উন্নতি দ্বিগুণ করতে চান, সে ক্ষেত্রে একটা নিখুঁত কাচের পাত্র ভর্তি করে মৌরি নিয়ে ভগবান গণেশের সামনে অর্পণ করুন। এই ক্রিয়া যে কোনও সপ্তাহের বুধবার করতে হবে।
২) প্রতি দিন সকালে সামান্য মৌরি মুখে দিলে জীবনের তিক্ততা অনেকাংশে কমতে দেখা যায়।
আরও পড়ুন:
৩) যদি বাড়িতে ছোটখাটো বিষয়ে ঝামেলা শুরু হয়ে যায় অথবা বাড়ির সদস্যদের মধ্যে একে অপরের সঙ্গে অকারণেই মনোমালিন্য শুরু হয়ে যায়, সে ক্ষেত্রে একটা পরিষ্কার কৌটোতে ভর্তি করে মৌরি নিয়ে রান্নাঘরের উত্তর দিকে রাখুন।
৪) ঘরের বাইরে একটা টবে যে কোনও গাছ বসিয়ে তার মধ্যে সামান্য মৌরি প্রতি দিন অর্পণ করুন। এতে বাড়ির পরিবেশ শুভ শক্তিতে ভরে ওঠে এবং বাড়িতে সুখশান্তি বজায় থাকে।
আরও পড়ুন:
৫) বুধবার দিন রাতে কিছুটা মৌরি জলে ভিজিয়ে রেখে, পরের দিন সকালে, অর্থাৎ বৃহস্পতিবার বাড়ির ঈশান কোণে সেটি ছিটিয়ে দিন। উপকৃত হবেন।
৬) অভাবের হাত থেকে মুক্তি পেতে প্রতি বুধবার যে কোনও মন্দিরে ১০০ গ্রাম মৌরি দান করুন।