Advertisement
E-Paper

ভক্তিভরে দেবী অন্নপূর্ণার আরাধনায় দূর হয় অভাব-অনটন, সংসারে আসে সমৃদ্ধি! কবে পড়ছে অন্নদাত্রীর পুজো?

চৈত্র মাসের শুক্লাষ্টমীতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠাভরে দেবীর আরাধনায় সংসার হয়ে ওঠে পরিপূর্ণ।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৭:৪০
devi annapurna

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনিই হলেন দেবী অন্নপূর্ণা। দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না। দেবী অন্নপূর্ণা অন্নদাত্রী। দেবীর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরাণ মতে, দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে অন্নপূর্ণাদেবী কৈলাস ত্যাগ করেন। ফলে শুরু হয় খাদ্যের অভাব, ঘটে মহামারি। ভক্তগণকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজের কাঁধে তুলে নেন। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে, ভিক্ষা মেলে না। অবশেষে দেবাদিদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। অবশেষে মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারি এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন।

চৈত্র মাসের শুক্লাষ্টমীতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠাভরে দেবীর আরাধনায় সংসার হয়ে ওঠে পরিপূর্ণ।

আগামী ১১ চৈত্র, ২৬ মার্চ, বৃহস্পতিবার শ্রীশ্রী অন্নপূর্ণাপুজো।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ১০ চৈত্র, বুধবার।

ইংরেজি– ২৫ মার্চ, বুধবার।

সময়– দুপুর ১টা ৫২ মিনিট।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ১১ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৬ মার্চ, বৃহস্পতিবার।

সময়– সকাল ১১টা ৪৯ মিনিট।

নবমী তিথি আরম্ভ-

বাংলা- ১১ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৬ মার্চ, বৃহস্পতিবার।

সময়- সকাল ১১টা ৫০ মিনিট।

নবমী তিথি শেষ-

বাংলা- ১২ চৈত্র, শুক্রবার।

ইংরেজি– ২৭ মার্চ, শুক্রবার।

সময়- সকাল ১০টা ৭ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ১০ চৈত্র, বুধবার।

ইংরেজি– ২৫ মার্চ, বুধবার।

সময়– বিকেল ৪টে ৪৭ মিনিট ২৭ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ–

বাংলার – ১১ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৬ মার্চ, বৃহস্পতিবার।

সময়– দুপুর ২টো ২৮ মিনিট ৫৪ সেকেন্ড।

নবমী তিথি আরম্ভ-

বাংলা- ১১ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৬ মার্চ, বৃহস্পতিবার।

সময়– দুপুর ২টো ২৮ মিনিট ৫৫ সেকেন্ড।

নবমী তিথি শেষ-

বাংলা- ১২ চৈত্র, শুক্রবার।

ইংরেজি– ২৭ মার্চ, শুক্রবার।

সময়- দুপুর ১২টা ২০ মিনিট ১৭ সেকেন্ড।

Annapurna Puja Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy