Advertisement
E-Paper

খরমাস চৈত্রে কেবল নানা কাজ করা বাদ দিলেই চলবে না, সতর্কও থাকতে হবে চার রাশিকে! না হলেই ঘনাবে বিপদ

সাধারণত সূর্যের মীন রাশিতে স্থিতিকালেই চৈত্র মাস পড়ে। এই সময় সূর্যের শক্তি ও তেজ অনেক ম্লান হয়ে যায় বলে মনে করা হয়। এরই সঙ্গে শত্রু গ্রহের সঙ্গে সূর্যের অবস্থান চৈত্র মাসটিকে আরও ভয়াল করে তুলছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৪:৫১
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শুরু হয়ে গিয়েছে বাংলা সাল ১৪৩২-এর শেষ মাস চৈত্র। চৈত্র মাস মলমাস বা খরমাস নামে পরিচিত। এই মাসে কোনও শুভ কাজ করা নিষিদ্ধ। বিয়ে থেকে শুরু করে গৃহপ্রবেশ, এমনকি ব্যবসা শুরুর মতো কাজগুলিও এই মাসে করা উচিত নয় বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। এই সময় সূর্য মীন রাশিতে শনির সঙ্গে অবস্থান করছে। সাধারণত সূর্যের মীন রাশিতে স্থিতিকালেই চৈত্র মাস পড়ে। এই সময় সূর্যের শক্তি ও তেজ অনেক ম্লান হয়ে যায় বলে মনে করা হয়। এরই সঙ্গে শত্রু গ্রহের সঙ্গে সূর্যের অবস্থান চৈত্র মাসটিকে আরও ভয়াল করে তুলছে। চার রাশির ব্যক্তিদের এই মাসে সতর্ক থাকতে হবে। তালিকায় কারা?

কোন চার রাশিকে চৈত্র মাসে সতর্ক থাকতে হবে?

মিথুন: চৈত্র মাসে মিথুন জাতক-জাতিকাদের কর্মক্ষেত্র ও অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। বড় কোনও পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। এই সময়কাল আপনাদের জন্য মোটেই শুভ নয়। বিলাসিতায় রাশ টানতে হবে। খামখেয়ালি ভাবে খরচ করলে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে। সেই ব্যাপার নিয়ে পরে অনুশোচনা করতে হবে। মিথুন জাতক-জাতিকারা মাথা ঠান্ডা রেখে এই মাসটি কাটানোর চেষ্টা করুন।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা চৈত্র মাসটি উদ্বেগে কাটাবেন বলে মনে করা হচ্ছে। যে কোনও ক্ষেত্র থেকে চাপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এর ফলে মাথা ঠান্ডা রেখে কোনও সিদ্ধান্ত নেওয়া সমস্যার হয়ে দাঁড়াবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে পারেন। কিন্তু চেষ্টা করুন যতটা সম্ভব বাগ্‌বিতণ্ডা এড়িয়ে চলতে। এতে আপনারই ভাল হবে।

বৃশ্চিক: খরমাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বিশ্বাস ভাঙার আশঙ্কা দেখা যাচ্ছে। বিশ্বস্ত কেউ আপনাকে কষ্ট দিতে পারেন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। একের পর এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেই কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। এর প্রভাব আপনার শরীরের উপরও পড়বে। বৃশ্চিক জাতক-জাতিকাদের আত্মবিশ্বাসের উপরও কুপ্রভাব পড়ার আশঙ্কা।

ধনু: ধনু জাতক-জাতিকাদের চৈত্র মাসে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নিতে হবে। চাকুরজীবী হোন বা ব্যবসায়ী— হঠকারিতা করে কোনও সিদ্ধান্ত নিতে যাবে না। পরে অনুশোচনা করতে হবে। এই মাস ধনু জাতক-জাতিকাদের ধৈর্যের পরীক্ষা নেবে বলে মনে করা হচ্ছে। যে কোনও ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। রাগ সমস্যা আরও বাড়াবে বই কমাবে না।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy