Advertisement
E-Paper

হারানো জিনিস ফিরে পেতে সাহায্য করে আখের রস! কী করতে হবে? খোঁজ দিলেন জ্যোতিষী

জ্যোতিষশাস্ত্রেও আখের এবং আখের রসের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। আখের রস দিয়ে করা কয়েকটা টোটকা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১১:৫৩
sugarcane juice

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আখের সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। আখ কখনও ফল হিসাবে খাওয়া হয়, কখনও আবার সেটি থেকে কেবল রস বার করে আমরা খাই। আখ থেকে চিনি, গুড় প্রভৃতি তৈরি হয়। তাই আখের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। কিন্তু শুধু যে আখ বা আখের রস খাওয়ার কাজে লাগে তা নয়, জ্যোতিষশাস্ত্রেও আখের এবং আখের রসের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। আখের রস দিয়ে করা কয়েকটা টোটকা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে।

টোটকা:

১) ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতি শনিবার মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে আখের রস অর্পণ করুন। সহজেই ঋণের বোঝা থেকে মুক্তি মিলবে। কাউকে ঋণ দিয়ে সেই টাকা আটকে থাকলেও পেয়ে যাবেন।

২) দাম্পত্যকলহ থেকে নিস্তার পেতে প্রতি সোমবার করে গরুকে আখের রস খাওয়ান। খুব ভাল ফল পাবেন।

৩) একটি আখ নিয়ে সেটিকে কয়েকটি ছোট টুকরো করে কাটুন। তার পর প্রবাহিত জলে সেগুলিকে ভাসিয়ে দিন। আর্থিক অবনতি কাটিয়ে উঠতে এই টোটকা সাহায্য করে। অর্থাগমের পথ প্রশস্ত হয়।

৪) হারানো জিনিস ফিরে পেতে বা ধনসম্পত্তি চুরি গেলে বুধবার সকালবেলা ছাদের ঈশান কোণে কিছুটা আখের রস ঢেলে দিন। কিছু দিনের মধ্যেই হারিয়ে যাওয়া টাকা বা অন্যান্য জিনিসের খোঁজ পেয়ে যাবেন।

Astro Tips Astrology Astrological Remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy