Advertisement
E-Paper

শুভ গ্রহ বুধের মহাদশা স্থায়ী হয় ১৭ বছর! দীর্ঘ সময়কাল ধরে কি কেবল ভাল ফলই মেলে? খারাপ ফল ভোগ করতে হয় কি?

জন্মনক্ষত্র অনুযায়ী শুরু হয় মহাদশা। অর্থাৎ, যে গ্রহের নক্ষত্রে জন্ম, সেই গ্রহের মহাদশায় জন্মগ্রহণ করে চক্রাকারে আয়ু অনুযায়ী পরবর্তী গ্রহদের মহাদশা ভোগ করতে হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৮:২৭
mercury

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গ্রহের সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রহের দশা। জ্যোতিষশাস্ত্রের প্রধান হল ন’টি গ্রহ এবং ২৭টি নক্ষত্র। প্রত্যেক গ্রহের ৩টি করে নক্ষত্র। জন্মনক্ষত্র অনুযায়ী শুরু হয় মহাদশা। অর্থাৎ, যে গ্রহের নক্ষত্রে জন্ম, সেই গ্রহের মহাদশায় জন্মগ্রহণ করে চক্রাকারে আয়ু অনুযায়ী পরবর্তী গ্রহদের মহাদশা ভোগ করতে হয়। তার মাঝেই ভোগ করতে হয় অন্যান্য গ্রহের অন্তঃদশা, প্রত্যন্তদশা।

শাস্ত্রমতে, বুধ শুভ গ্রহ। তাই বলে শুভ গ্রহের দশা মানে যে কেবল শুভ ফলপ্রাপ্তি ঘটে এ ধারণা সম্পূর্ণ ভুল। বুধের দশা স্থায়ী হয় ১৭ বছর। এই ১৭ বছরে বুধ বাদে আর বাকি গ্রহের অন্তঃদশা, প্রত্যন্তদশা প্রভৃতি ভোগ করতে হয়। এই কারণে ফলের পরিবর্তন ঘটতে দেখা যায়। সেই ফল কখনও যেমন ভাল হয়, তেমনই খারাপও হয়। পুরোটাই নির্ভর করে জন্মছকের উপর। বুধের মহাদশা চলাকালীন ভাল এবং খারাপ ফলের কী কী দেখা যায়, জেনে নিন।

বুধের মহাদশার ভাল ফল:

  • সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়।
  • বুদ্ধি তীক্ষ্ণ হয়। যে কোনও কাজে মেধার পরিচয় পাওয়া যায়।
  • লেখার হাত ভাল হয়। সৃজনশীলতা বৃদ্ধি পায়। এর ফলে লেখালিখি, মার্কেটিং, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত লোকজন উন্নতির শিখরে পৌঁছোতে পারেন।
  • ব্যবসা এবং বিনিয়োগে বুদ্ধিমত্তার কারণে প্রচুর লাভ করতে দেখা যায়।
  • যে কোনও কাজ উদ্যমের সঙ্গে করে ফেলা যায়। তারুণ্য বৃদ্ধি পায়। অলসতা কমে।
  • কথা বলার ক্ষমতা হয় প্রশংসনীয়। কথার জাদুতে সকলকে মোহিত করতে পারেন।

বুধের মহাদশার খারাপ ফল:

  • আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। কোনও কাজ সাহসের সঙ্গে করা যায় না। সর্বদা মনের মধ্যে নিজেকে নিয়ে সংশয় কাজ করতে থাকে।
  • নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করা যায় না। ভুল সময়ে ভুল কথা বলার ফলে জীবনের জটিলতা বৃদ্ধি পায়।
  • মানসিক চাপ বৃদ্ধি পায়। মনের মধ্যে সর্বদা একটা অস্থিরতা কাজ করতে থাকে। কিছুতেই শান্তির খোঁজ মেলে না।
  • আর্থিক ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পায়। বিশেষ করে কোনও কাগজপত্রের গোলমালের জন্য ব্যাপক আর্থিক ক্ষতি হয়ে যায়।
  • কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে দেখা যায়, যার ফলে সম্পর্কের ভিত আলগা হয়।
Mercury Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy