Advertisement
E-Paper

আংটি ছাড়া রুপোর তৈরি আরও তিন অলঙ্কার ধারণে জীবনে আসে উন্নতির জোয়ার, দূর হয় অর্থ সংক্রান্ত চিন্তা!

রুপোলি ধাতুর সঙ্গে সম্পর্ক রয়েছে চাঁদের। তাই এই ধাতু ধারণে কোষ্ঠীতে চাঁদের স্থান উন্নত হয়। এর ফলে মনের উপর নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৩:০৬
silver

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বর্তমান বাজারে সোনার দাম আকাশছোঁয়া। রুপোরও যে দাম বাড়েনি তা নয়। তবুও মধ্যবিত্ত শ্রেণির মানুষের সাধ্যের বাইরে তা এখনও বেরিয়ে যায়নি। অনেকেই আবার সোনার থেকে রুপো পরতেই বেশি ভালবাসেন। শাস্ত্রেও রুপো পরার নানা গুণের কথা বলা রয়েছে। রুপোলি ধাতুর সঙ্গে সম্পর্ক রয়েছে চাঁদের। তাই এই ধাতু ধারণে কোষ্ঠীতে চাঁদের স্থান উন্নত হয়। এর ফলে মনের উপর নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হয়। আরও নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। শাস্ত্র জানাচ্ছে, রুপোর তৈরি বিশেষ কিছু গয়না পরা অত্যন্ত শুভ। এর ফলে অস্থিরতা কমে। মন শান্ত হয়। কী পরবেন, জেনে নিন।

রুপোর তৈরি কোন গয়নাগুলি পরা শুভ?

চেন: রুপোর চেন পরার গুণাগুণ অনেক। এর ফলে বাচনক্ষমতা উন্নত হয় বলে জানাচ্ছে শাস্ত্র। রুপোর চেন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যার ফলে যে কোনও কাজ আমরা দৃঢ়তার সঙ্গে করে ফেলতে পারি।

আংটি: অনেকেই জানেন যে বুড়ো আঙুলে রুপোর আংটি পরার ফলে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। অন্যান্য আঙুলেও এই আংটি পরা যেতে পারে। তবে বুড়ো আঙুলই এর জন্য শ্রেষ্ঠ। এর ফলে কর্মক্ষেত্রের জটিলতা থেকে মুক্তি মেলে। শত্রুরা চেয়েও ক্ষতি করতে পারেন না। বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরলে আর্থিক দিক থেকেও সমৃদ্ধি লাভ করা যায় বলে বিশ্বাস।

ব্রেসলেট: রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে রুপোর ব্রেসলেট। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এটি ধারণের ফলে চঞ্চলতা ভাব কমে। পড়াশোনায় মনোযোগ দিতেও সুবিধা হয়। কর্মের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠা বৃদ্ধিতে সাহায্য করে রুপোর ব্রেসলেট।

নুপূর: শাস্ত্রমতে, রুপোর তৈরি নুপূরের সঙ্গে সম্পর্ক রয়েছে দেবী লক্ষ্মীর। সেটি পায়ে পরলে তুষ্ট হন লক্ষ্মীদেবী। অর্থকষ্ট কেটে যায়। নেতিবাচক শক্তি থেকে দূরে থাকতে সাহায্য করে। রুপোর নুপূর আমাদের নজরদোষ থেকেও রক্ষা করে।

Silver Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy