Advertisement
E-Paper

বৃশ্চিকের সঙ্গে তিন রাশি যেন রাজযোটক! সম্পর্কে সুখের অন্ত থাকে না, একে অপরকে ভালবাসায় ভরিয়ে রাখেন

সম্পর্ক সুখের হবে না তিক্ততায় ভরে থাকবে সে বিষয়ে গভীর প্রভাব থাকে আমাদের রাশি, জন্মসংখ্যা এবং জন্মছকে অবস্থিত গ্রহদের। রাশিচক্রের প্রত্যেকটি রাশির সঙ্গে সকলের সম্পর্ক সুখকর হয় না। তেমনই কিছু রাশির সঙ্গে কয়েকটি রাশির সম্পর্ক হয় মধুর।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৮:১১

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বিয়ে মানে দুটো মনের মিলন। সারা জীবনের বন্ধন। তাই বিয়ের আগে সঙ্গীকে যাচাই করে নেওয়া অস্বাভাবিক কোনও বিষয় নয়। বরং যাচাই না করাটাই ভুল। কারণ যে মানুষটির সঙ্গে বাকি জীবন কাটাবেন, সেই মানুষকে ভাল করে চিনে নেওয়া অবশ্যই জরুরি। সম্পর্কে মতপার্থক্য থাকবেই। তবে তা মাত্রাতিরিক্ত পরিমাণে থাকলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায়।

শাস্ত্র বলে, বিয়ের আগে কোষ্ঠী মেলানো জরুরি। এ কথা অনেকেই বিশ্বাস করেন না। তবে সম্পর্ক সুখের হবে না তিক্ততায় ভরে থাকবে সে বিষয়ে গভীর প্রভাব থাকে আমাদের রাশি, জন্মসংখ্যা এবং জন্মছকে অবস্থিত গ্রহদের। রাশিচক্রের প্রত্যেকটি রাশির সঙ্গে সকলের সম্পর্ক সুখকর হয় না। তেমনই কিছু রাশির সঙ্গে কয়েকটি রাশির সম্পর্ক হয় মধুর। যেন রাজযোটক। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, বৃশ্চিক জাতক-জাতিকাদের জন্য তিন রাশির ব্যক্তিরা উপযুক্ত। এঁদের মধ্যে বিয়ে হলে সম্পর্কে বোঝাপড়ার বিশেষ অসুবিধা হয় না। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

বৃশ্চিকের জন্য উপযুক্ত কারা?

বৃশ্চিক-কর্কট: বৃশ্চিক জাতক-জাতিকাদের সঙ্গে কর্কট রাশির ব্যক্তিদের সম্পর্ক খুব ভাল হয়। এঁরা দু’জনেই আবেগতাড়িত হন। সেই কারণে সম্পর্কে আবেগজনিত সমস্যা বিশেষ হয় না। এঁরা একে অপরকে খুব ভাল বুঝতে পারেন। নিজেদের চাহিদা প্রকাশেও কোনও সমস্যা থাকে না। বৃশ্চিক জাতক-জাতিকাদের অহংবোধকে বশে রাখতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা।

বৃশ্চিক-কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকারা অত্যন্ত কর্মঠ হন। বৃশ্চিক রাশির ব্যক্তিরাও কঠোর পরিশ্রম করে ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী। সেই কারণে এঁদের মধ্যে বোঝাপড়ার কোনও অভাব থাকে না। কুম্ভ রাশির ব্যক্তিরা বৃশ্চিককে নিজের মতো থাকতে দেন, পরিবর্তে বৃশ্চিক জাতক-জাতিকারাও কুম্ভদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। সেই কারণে সম্পর্কে বিশেষ সমস্যা দেখা দেয় না। সংসার সুখের হয়।

বৃশ্চিক-মীন: মীন রাশির সঙ্গেও বৃশ্চিক জাতক-জাতিকাদের সম্পর্ক সুখের হয়। মীন রাশির ব্যক্তিদের মনে অপরকে বিশ্বাস করার প্রতি যে ভয় থাকে, তা বৃশ্চিক জাতক-জাতিকারা যত্নের সঙ্গে দূর করে দেন। অন্য দিকে মীন জাতক-জাতিকারাও সেই বিশ্বাসের যোগ্য মর্যাদা দেন। দু’জনের আবেগগত দিক থেকেও খুব ভাল মিল দেখতে পাওয়া যায়। তাই সম্পর্কে বনিবনার অভাব থাকে না।

Marriage Astrology Love Horoscope Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy