Advertisement
E-Paper

বসার ভঙ্গিতেই লুকিয়ে থাকে চরিত্রের নানান দিক! কে কেমন মানুষ তা বলে দেয় শরীরী ধরন, সূত্র জানালেন জ্যোতিষী

আমাদের বসার ভঙ্গিটি বলে দেয় আমরা কে কেমন চারিত্রিক বৈশিষ্ট্য বহন করি। যে যেমন ভাবে বসায় স্বাচ্ছন্দ্য অনুভব করেন তা দেখেই অনেক কিছু বলে দেওয়া সম্ভব। শারীরিক বৈশিষ্ট্য এবং আচরণ বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তির চরিত্র এবং ভাগ্য নির্ণয় করা সম্ভব বলে মনে করা হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৭:০০

শুধু তালু দেখে বা শারীরিক গড়ন বিচার করে নয়। শাস্ত্রমতে যে কোনও মানুষের বসার ভঙ্গিও দেখেও তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলা সম্ভব। মানুষের শরীরের অঙ্গভঙ্গি, শারীরিক বৈশিষ্ট্য এবং আচরণ বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তির চরিত্র এবং ভাগ্য নির্ণয় করা সম্ভব বলে মনে করা হয়।

আমাদের বসার ভঙ্গিটি বলে দেয় আমরা কে কেমন চারিত্রিক বৈশিষ্ট্য বহন করি। যে যেমন ভাবে বসায় স্বাচ্ছন্দ্য অনুভব করেন তা দেখেই অনেক কিছু বলে দেওয়া সম্ভব। শাস্ত্র অনুযায়ী, কোনও ব্যক্তির বসার ভঙ্গি তাঁর ব্যক্তিত্বের অনেক গোপন দিক উন্মোচন করতে পারে। দেখে নেওয়া যাক, বসার ধরন দেখে মানুষ চেনার উপায়।

শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, যে সমস্ত জাতক বা জাতিকা মেরুদণ্ড ঋজু রেখে এবং শান্ত ভাবে বসেন, তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী স্বভাবের হন। তাঁদের মধ্যে নেতৃত্বের গুণ স্পষ্ট। মনের ভাব শান্ত দিঘির মতো। তাঁরা দায়িত্ব পালন করতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন।

পায়ের ওপর পা রেখে যাঁরা বসতে পছন্দ করেন, তাঁদের সম্পর্কে শাস্ত্রে বলছে এই ধরনের মানুষেরা সৃজনশীল। অফুরান কল্পনাশক্তির অধিকারী। তাঁরা জীবনের প্রতি উদার মনোভাব পোষণ করেন। তবে মাঝেমাঝে নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁরা সম্পর্ক তৈরির আগে সাত-পাঁচ ভেবে পদক্ষেপ করেন।

শরীর সামনের দিকে ঝুঁকে বসার ভঙ্গি বলে দেয় সেই মানুষটি অত্যন্ত অনুসন্ধিৎসু প্রকৃতির। নতুন নতুন জিনিস শিখতে ভালবাসেন। এই ধরনের মানুষেরা কম কথা বলেন। শাস্ত্র অনুযায়ী, এঁরা ইতিবাচক চিন্তাভাবনা করতে পছন্দ করেন।

যাঁরা বসার সময় বার বার নড়াচড়া করেন বা ক্রমাগত পা নাড়ান তাঁরা মানসিক চাপ বা উদ্বেগে ভোগেন। এই আচরণ ইঙ্গিত দেয় যে সেই ব্যক্তি ভিতরে ভিতরে বিচলিত বোধ করছেন। শাস্ত্র অনুযায়ী তাঁরা অস্থির মনের মানুষ। এঁরা কোনও বিষয়ে দীর্ঘ ক্ষণ মন বসাতে পারেন না। এঁদের মধ্যে উদ্বেগ কাজ করতে পারে। এঁরা সব সময় নতুন কিছু খুঁজতে থাকেন।

যে ব্যক্তি পিছনের দিকে হেলে বসতে পছন্দ করেন, তিনি সময় নিয়ে সমস্ত কাজ করতে ভালবাসেন। আবেগপ্রবণ ও স্পর্শকাতর হন এঁরা। আবেগের বশেই জীবনের সিদ্ধান্ত নিতে ভালবাসেন।

যাঁরা বসার সময় বুকের কাছে আড়াআড়ি ভাবে দু’টি হাত যুক্ত করে বসেন তাঁদের সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে তাঁরা কিঞ্চিৎ আত্মরক্ষাপ্রবণ হন। তাঁরা নতুন মানুষদের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন না। তাঁরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে দড়। এঁরা খুব কম কথা বলেন। কথা বললেও মনের কথা সহজে প্রকাশ করতে পছন্দ করেন না।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy