Advertisement
E-Paper

চলতি বছরে রাহুর মহাদশা শুরু হতে পারে চার রাশির, চলবে ১৮ বছর! কে কেমন ফল পাবেন? জানালেন জ্যোতিষী

জীবনে অভাবনীয় সাফল্য ও উন্নতি আনতে পারে। তবে যদি কেউ ভুল সিদ্ধান্তে আটকে যান রাহুর মহাদশা মারাত্মক ফল দিতে পারে। রাহু সঠিক অবস্থানে থাকলে, এক ব্যক্তি যেমন সাফল্যের চূড়ায় অবস্থান করতে পারেন তেমনই রাহুর দৃষ্টিতে জীবন ছারখার হয়ে যেতে পারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৪:২৭

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

রাহুর দশা কথাটি শুনলেই মনের মধ্যে আতঙ্কের ছায়া ঘনায়। কারণ রাহুর দশা মানেই তা দীর্ঘমেয়াদি। মহাদশা শুরু হলে তো কথাই নেই। এক বার শুরু হলে ১৮ বছর পর্যন্ত চলতে পারে রাহুর মহাদশা। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহুর মহাদশা হল এমন একটি সময়কাল যখন রাহু গ্রহ জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

রাহু মহাদশায় চাইলে অনেক শুভ পরিবর্তনই আসতে পারে জাতক-জাতিকাদের জীবনে। কিন্তু একই সঙ্গে এই সময়টি আপনার পরীক্ষাও নেয়। যদি সঠিক চিন্তাভাবনা, ধৈর্য এবং সচেতনতা বজায় রাখেন, তবে এই সময়টি জীবনে অভাবনীয় সাফল্য ও উন্নতি আনতে পারে। তবে যদি কেউ ভুল সিদ্ধান্তে আটকে যান রাহুর মহাদশা মারাত্মক ফল দিতে পারে। রাহু সঠিক অবস্থানে থাকলে, এক ব্যক্তি যেমন সাফল্যের চূড়ায় অবস্থান করতে পারেন, তেমনই রাহুর দৃষ্টিতে জীবন ছারখার হয়ে যেতে পারে।

রাহুর দশা বা অন্তঃদশা মানেই সব কিছু অশুভ হবে তা একবারেই নয়। বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে রাহুর মহাদশা শুভ প্রভাব বিস্তার করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৬ সালে মীন রাশিতে রাহুর গোচর কিছু রাশির উপর শক্তিশালী প্রভাব ফেলতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মীন রাশির ক্ষেত্রে মহাদশা প্রভাবশালী হয়ে উঠবে। রাহু মীন রাশিতে অবস্থান করছে। মীনের জাতক-জাতিকাদের চিন্তাভাবনায় বড় পরিবর্তন আসবে। নতুন কোনও পথের সন্ধান মিলবে। তবে রাহুর প্রভাবে বিভ্রান্তও বোধ করতে পারেন। মাঝেমাঝে সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করতে পারেন। সবচেয়ে বেশি প্রভাবিত হবে কর্মজীবন। পেশা বা কর্মজীবনে হঠাৎ সুযোগ আসতে পারে। এই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা রাশির জাতক-জাতিকাদের রাহুর মহাদশা সম্পর্কের উপর প্রভাব ফেলবে। বিবাহ, ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে। সে ক্ষেত্রে জীবনে কিছু নতুন মানুষের আগমন ঘটবে। ভাবনাচিন্তা না করে তাদের বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। সঠিক সিদ্ধান্ত নিলে বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে।

রাহুর মহাদশা মিথুন রাশির জীবনে কর্মক্ষেত্রে বিপুল পরিবর্তন আনবে। নতুন চাকরি, পদোন্নতি বা আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সময়ে সময়ে কাজের চাপ বৃদ্ধি পাবে। সঠিক পরিকল্পনা করে চললে এই চাপকেই সিঁড়ি বানিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়া সম্ভব হবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের সমাজে স্বীকৃতি বাড়বে।

রাহুর মহাদশায় ধনু রাশির ব্যক্তিরা জীবনের প্রতি বাঁকে নানা পরিবর্তনের সম্মুখীন হন। এই রাশির জন্মপত্রিকায় চতুর্থ স্থানে রাহুর অবস্থানের কারণে ঘন ঘন মানসিক দোলাচল তৈরি হতে পারে। ঘরবাড়ি, সম্পত্তি বা পরিবার সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। নিকট আত্মীয়ের শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

Rahu Zodiac Sign Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy