E-Paper

জাল লটারির টিকিট বিক্রি নিয়ে মামলা

মামলাকারীর অভিযোগ, একটি নামী লটারি সংস্থার অনুকরণ করে রাজ্যের বিভিন্ন জেলায় লটারির জাল টিকিট বিক্রি হচ্ছে। অনলাইনেও বিষয়টি ছড়িয়েছে। মামলকারীর আইনজীবী অমিতাভ চৌধুরী জানান, বিভিন্ন জেলায় এই জাল ছড়িয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৫:৫১

— প্রতীকী চিত্র।

রাজ্যের বিভিন্ন জায়গায় জাল লটারির টিকিট বিক্রির অভিযোগ জানিয়ে এবং এ ব্যাপারে তদন্তের আর্জি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আদালতের খবর, পার্থসারথি দাস নামে এক আইনজীবী এই মামলাটি দায়ের করেছেন। কয়েক দিন আগে মামলাটি শুনানির জন্য হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে উঠেছিল। রাজ্যের কৌঁসুলি উপস্থিত না-থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে।

মামলাকারীর অভিযোগ, একটি নামী লটারি সংস্থার অনুকরণ করে রাজ্যের বিভিন্ন জেলায় লটারির জাল টিকিট বিক্রি হচ্ছে। অনলাইনেও বিষয়টি ছড়িয়েছে। মামলকারীর আইনজীবী অমিতাভ চৌধুরী জানান, বিভিন্ন জেলায় এই জাল ছড়িয়েছে। প্রাথমিক ভাবে হুগলি জেলার ধনেখালি, বলাগড়, পোলবা, গুড়াপ, চুঁচুড়া, সিঙ্গুর, হরিপাল, মগরা, আরামবাগ, গোঘাট-সহ বিভিন্ন এলাকায় এই জাল লটারির রমরমা কারবার চলছে বলে মামলাকারী জানতে পেরেছেন। প্রচুর মানুষ সেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন।পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।

পাশাপাশি তাঁর দাবি, লটারি থেকে রাজ্য রাজস্ব আদায় করে। জাল লটারির কারবারের ফলে রাজ্যের রাজস্বেরও ক্ষতি হচ্ছে। মামলাকারীর আর্জি, এই ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিক কোর্ট। রাজ্যকেও লটারি কারবারে নজরদারি ও নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হোক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Lottery Scam Lottery Ticket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy