Advertisement
E-Paper

বসা, শোয়া না দাঁড়িয়ে থাকা, বাড়িতে কোন ধরনের মূর্তি পুজো করা শুভ? কোন ধাতুর তৈরি মূর্তি পুজোয় কী ফলপ্রাপ্তি ঘটে?

জ্যোতিষশাস্ত্র মতে, বাড়িতে কোন প্রকার মূর্তি রাখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। সেই অনুযায়ী কোন ক্ষেত্রে ফলপ্রাপ্তি ঘটবে তা নির্ভর করে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৮:১০
pujo

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ইচ্ছানুযায়ী আমরা নানা ধরনের দেবতার মূর্তি পুজো করে থাকি। নানা ধরনের ধাতুর তৈরি দেবতার মূর্তি আমরা পুজো করে থাকি। জ্যোতিষশাস্ত্র মতে, বাড়িতে কোন প্রকার মূর্তি রাখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। সেই অনুযায়ী কোন ক্ষেত্রে ফলপ্রাপ্তি ঘটবে তা নির্ভর করে। যেমন, ভগবানের দাঁড়ানো মূর্তি এক প্রকার ফল দেয়, শায়িত মূর্তি দেয় ভিন্ন ফল, বসা মূর্তিরও ফল পৃথক। দেখে নিন, আপনার বাড়িতে যে প্রকার মূর্তির পুজো করছেন সেটি কী রকম ফল দিচ্ছে।

কোন ধরনের মূর্তি কী ফল প্রদান করে?

দাঁড়ানো মূর্তি: ভগবানের দাঁড়ানো মূর্তি যদি পুজো করা হয়, তা হলে মনে করা হয় শত্রুরা শত চেষ্টার পরেও কোনও ক্ষতি করতে পারেন না।

বসানো মূর্তি: বাড়িতে বসে থাকা দেবতার মূর্তি পুজো করলে মনে করা হয় যে, ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়।

শায়িত মূর্তি: ভগবানের শায়িত মূর্তি পুজো করলে দীর্ঘকালীন অসুস্থতা থেকে দ্রুত মুক্তি মেলে বলে মনে করা হয়। এ ছাড়া বাড়ির অন্যান্য সদস্য কম অসুস্থ হন।

পিতলের মূর্তি: ভগবানের পিতলের মূর্তি পুজো করলে বংশবৃদ্ধির সম্ভাবনা দেখা যায় বলে মনে করা হয়।

রুপোর মূর্তি: বাড়িতে রুপোর দেবমূর্তি পুজো করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এ ছাড়াও বাবার সঙ্গে সম্পর্ক ভাল হয় বলে বিশ্বাস। সহজেই তাঁর আশীর্বাদ লাভ করা যায়।

Astro Tips Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy