বাস্তুশাস্ত্রে সদর দরজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রত্যেক বাড়ির সদর দরজার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সদর দরজায় কোনও ভুল মানেই সংসারে নেমে আসতে পারে বিপদের কালো ছায়া। জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু জিনিস সদর দরজার পাশে মোটেই করতে নেই। এর ফলে কপালে নেমে আসে দুর্ভোগ। কোন কাজগুলি সদর দরজার কাছে করা উচিত নয়, জেনে নিন।
আরও পড়ুন:
১) সদর দরজার আশপাশের অঞ্চল কখনও অন্ধকার করে রাখতে নেই। ছোট হলেও একটা আলো জ্বেলে রাখতেই হবে।
২) সদর দরজায় বসে কখনও খাবার খেতে নেই। কোনও অবস্থাতেই এটা করা উচিত নয়। এর ফলে সংসারে অভাব-অনটন সৃষ্টি হয়।
আরও পড়ুন:
৩) সদর দরজায় দাঁড়িয়ে কখনও কাউকে ডাকতে নেই। বিশেষ করে যখন কেউ বাইরে কোনও কাজে যায়, তখন একেবারেই ডাকতে নেই।
৪) সদর দরজা খোলা এবং বন্ধ করার সময় যেন কোনও ভাবে শব্দ না হয়, সে দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এর ফলেও দারিদ্র আসে।
৫) সদর দরজার আশপাশে কখনও জুতো রাখতে নেই। এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন। দেবীর গৃহত্যাগের আশঙ্কা বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
৬) সদর দরজায় বসে কখনও কাঁদতে নেই। সদর দরজায় বসে কাঁদা অত্যন্ত অশুভ বলে মানা হয়।
৭) সদর দরজায় দাঁড়িয়ে কখনও টাকাপয়সা লেনদেন করতে নেই। বাইরে বেরিয়ে এসে অথবা ঘরের ভিতরের দিকে গিয়ে লেনদেন করা উচিত।