Advertisement
E-Paper

কেউ বদরাগী, কেউ দায়িত্বশীল নন সঙ্গীর প্রতি! তিন জন্মসংখ্যার ব্যক্তিরা প্রেমের ময়দানে বাকিদের থেকে পিছিয়ে

কিছু জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা কঠিন হতে পারে। সঙ্গীর সঙ্গে এঁদের বোঝাপড়া ভাল হয় না। কথায় কথায় ঝামেলা লেগেই থাকে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৭:৩৫
break up

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ বিভাগ হল সংখ্যাতত্ত্ব। জ্যোতিষশাস্ত্রের তুলনায় সংখ্যাতত্ত্বের হিসাব অত্যন্ত সহজ। কেবলমাত্র সঠিক জন্মতারিখ জানা থাকলেই নিজের জন্মসংখ্যা হিসাব করে নেওয়া যায়। এক জন মানুষের জন্মসংখ্যা বা মূলাঙ্ক হল তাঁর জন্মতারিখের সমাহার। অর্থাৎ, এক জন ব্যক্তির জন্মতারিখ, জন্মমাস ও জন্মসালের সংখ্যাগুলি যোগ করে এক সংখ্যায় পরিবর্তন করলেই জন্মসংখ্যা পাওয়া যায়। এই জন্মসংখ্যার সাহায্যে উক্ত মানুষের নানা গোপন তথ্য বলে দেওয়া সম্ভব। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, কিছু জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা কঠিন হতে পারে। সঙ্গীর সঙ্গে এঁদের বোঝাপড়া ভাল হয় না। কথায় কথায় ঝামেলা লেগেই থাকে। তাই সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে। তালিকায় কোন জন্মসংখ্যার ব্যক্তিরা রয়েছেন, দেখে নিন।

কোন জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিলের হয়?

৪: ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ রাহু। রাহুর প্রভাবে এঁরা অস্থির স্বভাবের হন। এক জিনিসের প্রতি এঁদের মন বেশি দিন টেকে না। সম্পর্কের ক্ষেত্রেও তেমনটাই হতে দেখা যায়। প্রথম দিকে সঙ্গীর প্রতি এঁদের যতটা টান থাকে, সময়ের সঙ্গে সেই টান কমে যায়। এর ফলে সম্পর্কে সমস্যা সৃষ্টি হয়।

৭: কেতু দ্বারা নিয়ন্ত্রিত হন ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁরা একাকিত্ব বেশি ভালবাসেন। প্রেম-ভালবাসার চেয়ে আধ্যাত্মিক বিষয়ে এঁদের অধিক আগ্রহ থাকে। সঙ্গীর প্রতি ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা অত্যন্ত সংবেদনশীল হন ঠিকই। কিন্তু একটা সময় পরে গিয়ে সঙ্গীর গুরুত্ব এঁদের কাছে কমে যায়। সেই কারণে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে।

৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপর মঙ্গলের প্রভাব থাকে। সেই কারণে এঁদের রাগ অপরের তুলনায় একটু বেশি হয়। এঁরা কখন কোন বিষয়ে রেগে যান তা অপরের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে। এই জন্মসংখ্যার ব্যক্তিদের তীব্র রাগ পরিস্থিতি আরও জটিল করে তোলে। সেই কারণে এঁদের দাম্পত্যে সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যায়।

Numerology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy