Advertisement
E-Paper

রাশি-নক্ষত্র মিলিয়ে মার্চে চার বার স্থান পরিবর্তন করবে সূর্য! সুদিনের কিরণে আলোকিত হওয়ার সম্ভাবনা চার রাশির

সূর্য দ্রুত গতির গ্রহ। সে এক রাশি বা নক্ষত্রে কমবেশি এক থেকে দেড় মাস থাকে। মার্চে এক বার রাশি ও তিন বার নক্ষত্র পরিবর্তন করবে সূর্য।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৭:৩০
sun astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতির্বিজ্ঞান মতে সূর্য একটি নক্ষত্র হলেও, সেটির ফলদানের ক্ষমতার উপর ভিত্তি করে জ্যোতির্বিদ্যায় সূর্যকে গ্রহ রূপে গণ্য করা হয়। অন্যান্য গ্রহের মতোই সূর্যও নির্দিষ্ট সময় অন্তর রাশি ও নক্ষত্র পরিবর্তন করে। সূর্য দ্রুত গতির গ্রহ। সে এক রাশি বা নক্ষত্রে কমবেশি এক থেকে দেড় মাস থাকে। মার্চে এক বার রাশি ও তিন বার নক্ষত্র পরিবর্তন করবে সূর্য। এর ফলে লাভবান হবেন চার রাশির ব্যক্তিরা। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।

সূর্যের স্থান পরিবর্তনে কারা লাভবান হবেন?

মেষ: সূর্যের প্রভাবে মার্চে পেশাজীবনে নজরকাড়া উন্নতি করতে পারবেন মেষ জাতক-জাতিকারা। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারাও খুব ভাল ফল পেতে চলেছেন। এই মাসে বিনিয়োগ করে দেখতে পারেন। দারুণ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পর্কক্ষেত্রে প্রেম বৃদ্ধি পাবে। আটকে থাকা সমস্ত কাজ এক এক করে সম্পূর্ণ হয়ে যাবে। এর ফলে মনের দিক দিয়ে হালকা থাকবেন।

মিথুন: মার্চে দারুণ উন্নতি করার সুযোগ পাবেন মিথুন জাতক-জাতিকারা। পদোন্নতির প্রবল যোগ দেখা যাচ্ছে। মনের মতো চাকরিতে যোগদানের সুযোগ মিলতে পারে। মিথুন জাতক-জাতিকাদের সঙ্গে এমন কোনও মানুষের দেখা হবে, যিনি আপনাকে পেশাজীবনে এগিয়ে যেতে সাহায্য করবেন। একাধিক সূত্র থেকে অর্থলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিংহ: সূর্য দ্বারা নিয়ন্ত্রিত হন সিংহ জাতক-জাতিকারা। সেই কারণে মার্চ এঁদের স্বপ্নের মাস হতে চলেছে। বিভিন্ন দিক থেকে আয় উন্নত করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ সকলের নজর কাড়বে। এর ফলে আপনার ঘাড়ে নতুন কোনও দায়িত্ব আসতে পারে, যা আপনাকে পেশাজীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। সম্পর্কের ভিত মজবুত হবে। সমাজে নামডাক বৃদ্ধি পাবে।

ধনু: সূর্যের স্থান পরিবর্তনে ভাগ্য চমকাবে ধনু জাতক-জাতিকাদের। পরীক্ষায় সফল হবেন। প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা দেখা যাচ্ছে। আয়ভাগ্য উন্নত হবে। নতুন চাকরির খোঁজ পেতে পারেন। ব্যবসাতেও দারুণ মুনাফার সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্চ মাসটা ধনু জাতক-জাতিকাদের মনের মতো কাটতে চলেছে।

Astrology Astrological Prediction Lucky Zodiac Signs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy