প্রেম-ভালবাসা কখনও বলে-কয়ে আসে না। হুট করে কাউকে ভাল লেগে যায়। আর মাঝেমধ্যে সেই ভাললাগাই আবার প্রেমের রূপ পায়। অনেক সময় আবার যাঁকে একসময় সহ্য করতে পারতাম না, পরে গিয়ে তাঁরই প্রেমে পড়ে যাই আমরা। প্রেমে পড়ার বিভিন্ন রকমফের আছে। সেগুলি বলে শেষ করা যায় না। তবে যে মানুষটির প্রেমে ডুবে সুখের সংসার বাঁধছেন, সেই মানুষটির সঙ্গে প্রথম দেখার মুহূর্ত হয় বিশেষ। যাঁরা ইতিমধ্যেই নিজেদের মনোমতো সঙ্গী খুঁজে পেয়ে গিয়েছেন তাঁদের ব্যাপার আলাদা, তবে যাঁরা পাননি তাঁদের মনে এই প্রথম দেখা ঘিরে নানা উৎসাহ কাজ করে। আপনার সঙ্গী হয়তো আশপাশেই ঘুরে বেড়াচ্ছেন। শুধু আপনিই বুঝতে পারছেন না। শাস্ত্র জানাচ্ছে, বিভিন্ন রাশির জাতক-জাতিকারা ভিন্ন ভিন্ন জায়গায় তাঁদের মনের মানুষের প্রথম দেখা পান। রাশি মিলিয়ে দেখে নিন, সঙ্গীর সঙ্গে প্রথম দেখা কোথায় হতে পারে।
আরও পড়ুন:
মেষ: রোমাঞ্চপ্রেমী মেষ জাতক-জাতিকারা ঘুরতে ভালবাসেন। পাহাড় এঁদের অতি পছন্দের ভ্রমণস্থান হয়। এই রাশির জাতক-জাতিকারা পাহাড়ে ঘুরতে গিয়ে বা ট্রেকিং-এর মাঝে মনের মানুষের দেখা পেতে পারেন।
বৃষ: নতুন মানুষের সঙ্গে মিশতে ও কথা বলতে পছন্দ করেন বৃষ জাতক-জাতিকারা। সমাজমাধ্যম, রেস্তরাঁ, শপিং মল প্রভৃতি জায়গায় বৃষ জাতক-জাতিকারা সঙ্গীর খোঁজ পেতে পারেন।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা চট করে কাউকে বিশ্বাস করতে পারেন না। প্রেমের ক্ষেত্রে এঁরা অত্যন্ত ভেবেচিন্তে পা বাড়ান। এই রাশির জাতক-জাতিকারা বন্ধুর দ্বারা সঙ্গীর খোঁজ পেতে পারেন।
আরও পড়ুন:
কর্কট: ভালবাসার মানুষের প্রতি কর্কট জাতক-জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ হন। এক বার এঁরা যাঁকে ভালবেসে ফেলেন, তাঁকেই বিয়ে করার কথা ভাবেন। কোনও ডেটিং অ্যাপ, অনলাইন ঘটকালি সংস্থা বা বিয়েবাড়িতে আপনারা মনের মানুষের দেখা পেতে পারেন।
সিংহ: আত্মবিশ্বাসী সিংহ জাতক-জাতিকারা কোনও ডেটিং অ্যাপ বা সমাজমাধ্যমে জীবনসঙ্গীর দেখা পান। এঁরা সম্পর্ক থেকে কী চান সেই বিষয়ে অকপট থাকেন। আগে থাকতে সবটা খোলাখুলি ভাবে আলোচনা করে নিতে পছন্দ করেন।
কন্যা: কর্মঠ কন্যা জাতক-জাতিকারা জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে চান যিনি তাঁদের কাজের প্রতি ভালবাসাটা বুঝবেন এবং মেনে নেবেন। এঁরা কর্মক্ষেত্রেই নিজের মনোমতো মানুষের দেখা পান বলে জানাচ্ছে শাস্ত্র।
আরও পড়ুন:
তুলা: তুলা জাতক-জাতিকারা বন্ধুদের সঙ্গে হুল্লোড় করে জীবন কাটাতে ভালবাসেন। তবে পারিবারিক দিকেও সম্পর্ক বজায় রেখে চলেন। পারিবারিক অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে আড্ডার আসরে এঁরা পছন্দের মানুষের দেখা পেয়ে যান।
বৃশ্চিক: মন খুলে সকলের সঙ্গে মিশতে পারেন না বৃশ্চিক রাশির ব্যক্তিরা। এঁরা অর্ন্তমুখী স্বভাবের হন। বন্ধুমহল থেকেই এই জাতক-জাতিকারা জীবনসঙ্গী বেছে নেন।
ধনু: ঘুরে বেড়াতে ভালবাসেন ধনু জাতক-জাতিকারা। ভ্রমণের মাঝেই এই রাশির ব্যক্তিরা জীবনসঙ্গীর দেখা পেয়ে যান।
আরও পড়ুন:
মকর: মকর জাতক-জাতিকারা কর্মপিপাসু হন। এঁরা কাজের বাইরে আর কিছু বোঝেন না। তবে কর্মক্ষেত্রে নয়, কোনও রেস্তরাঁ বা আড্ডার আসরে এঁরা জীবনসঙ্গীর দেখা পান। সেই মানুষই এঁদের কাজ আর ব্যক্তিগত জীবনের মাঝে ভারসাম্য রাখতে শেখান।
কুম্ভ: বই পড়তে ভালবাসেন কুম্ভ জাতক-জাতিকারা। তাই কোনও বইয়ের দোকান বা লাইব্রেরিতে মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা দেখা যায়।
মীন: মীন জাতক-জাতিকারা অত্যন্ত সৃজনশীল হন। যে কোনও শিল্পকলায় এঁরা অত্যন্ত পটু হন। কোনও আঁকার প্রদর্শনীতে এঁরা জীবনসঙ্গীর দেখা পেতে পারেন।