Advertisement
E-Paper

মানিপ্ল্যান্ট আর তুলসীগাছ কি পাশাপাশি রাখা যায়? এ ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি? খোঁজ দিলেন জ্যোতিষী

মানিপ্ল্যান্ট আর তুলসীগাছ একসঙ্গে, পাশাপাশি রাখা যায় কি না সে প্রশ্ন বহু মানুষের মনেই ঘুরতে দেখা যায়। এই প্রশ্নের উত্তর রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৫:৫৮
plants

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বহু মানুষই বাড়িতে নানা গাছ রাখেন। গাছের প্রতি ভালবাসা থেকেই সবুজ দিয়ে বাড়ি সাজান। এ ছাড়া একটি গাছ যা প্রায় প্রতিটি হিন্দুর বাড়িতেই দেখা যায়, সেটি হল তুলসীগাছ। হিন্দুশাস্ত্রে তুলসীগাছ রাখার নিদান রয়েছে। বাড়িতে এই গাছ রাখলে লক্ষ্মীদেবীর কৃপা সঙ্গে থাকে বলে মনে করা হয়।

মানিপ্ল্যান্ট শুভ গাছ হিসাবে পরিচিত। এই গাছ বাড়িতে রাখলে অর্থাগমের পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস। মানিপ্ল্যান্ট অত্যন্ত সহজলভ্যও বটে। সেই কারণে অনেক বাড়িতেই এই গাছ রাখতে দেখা যায়।

এ ক্ষেত্রে বহু মানুষের মনেই একটা প্রশ্ন ঘুরতে দেখা যায়। তা হল, মানিপ্ল্যান্ট আর তুলসীগাছ একসঙ্গে, পাশাপাশি রাখা যায় কি না। এই প্রশ্নের উত্তর রয়েছে জ্যোতিষশাস্ত্রে। এগুলি পাশাপাশি রাখা যাবে কি না, রাখার ক্ষেত্রে বিশেষ কোনও নিয়ম মেনে চলা জরুরি কি না সে সম্বন্ধে জেনে নিন।

বাড়িতে মানিপ্ল্যান্ট আর তুলসীগাছ কী পাশাপাশি রাখা যায়?

শাস্ত্রমতে, মানিপ্ল্যান্ট আর তুলসীগাছের চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন। বাস্তুতে এদের গুরুত্বও আলাদা। সেই কারণে এই দুই গাছকে পাশাপাশি না রাখাই ভাল বলে মনে করছে শাস্ত্র। উভয় গাছ রাখার জন্য নির্দিষ্ট দিকের নিদান রয়েছে শাস্ত্র। সেই মতে, তুলসীগাছকে বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। অন্য দিকে, মানিপ্ল্যান্ট রাখার উপযুক্ত দিক হল দক্ষিণ-পূর্ব দিক। অন্য দিকে, বারান্দায় যদি এই দুই গাছকে একই সারিতে রাখেন তা হলে কোনও অসুবিধা নেই। সে ক্ষেত্রে তুলসীগাছকে খানিক উত্তর দিক ঘেঁষে রাখতে হবে। আর মানিপ্ল্যান্টকে রাখতে হবে দক্ষিণ-পূর্ব দিক ঘেঁষে। এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে লতানো মানিপ্ল্যান্টের পাতা যেন তুলসীর উপর এসে না পড়ে।

Vastu Shastra Vastu Tips Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy