বছর থেকে মাস, সব কিছুর শুরুতেই আমরা সকলেই চিন্তিত থাকি দিনগুলো কেমন কাটবে সেই ভাবনায়। ভাল ভাবে, সুখে-শান্তিতে দিন কাটাতে কে না চান! বিশ্বাস করা হয়, কোনও কিছুর শুরুটা ভাল হলে পুরোটাই ভালয় ভালয় কেটে যায়। সেই কারণে যে কোনও মাসের শুরুর দিকে শাস্ত্রে একটি উপায় পালনের নিদান দেওয়া রয়েছে। প্রতি মাসের শুরুতেই যদি এই উপায়টা মানা যায়, তা হলে সব দিক থেকে মাসটা ভাল ভাবে কাটে বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুন:
উপায়:
প্রত্যেক মাসের শুরুতে হনুমানজির মন্দিরে কমলা সিঁদুর, চামেলির তেল, ছোট রুপোর পাত এবং রোলি অর্পণ করুন। তবে এর সঙ্গে যদি আরও কিছু দেওয়ার ইচ্ছা থাকে, তা হলে দেওয়া যেতে পারে। যেমন দেশলাই, হনুমানজির পতাকা, নৈবেদ্য, ঘিয়ের প্রদীপ, হনুমানজির বস্ত্র প্রভৃতি। তবে বাকি জিনিসগুলি না-ও দিতে পারলে, প্রথমে উল্লিখিত চারটে জিনিস দিতেই হবে। সেগুলি না দিলে চলবে না।
আরও পড়ুন:
এই সকল পুজোর সামগ্রী মন্দিরে ব্যবহার করার পর থেকে ভাগ্যের চমক দেখতে পাবেন। মাসের প্রথম দিন এই উপায়টি পালন করতে পারলে সবচেয়ে ভাল হয়। সেটি সম্ভব না হলে মাসের যে কোনও দিন এটি করতে পারেন।
ফলাফল:
১) যদি এই উপায়টা নিয়মিত করা যায় তা হলে ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগবে না।
আরও পড়ুন:
২) এই উপায় মানলে টাকার কখনও অভাব হবে না।
৩) যে কোনও বাধা-বিপত্তি দ্রুত কেটে যাবে।
৪) গোটা মাসটাই খুব ভাল কাটবে।