মার্চে কমবেশি সকলের জীবনেই নানা পরিবর্তন দেখা যেতে পারে। কারণ, গ্রহদের অবস্থানের পরিবর্তন। ১২টি রাশির জাতক-জাতিকারই বিভিন্ন বিষয়ে পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু পরিবর্তন ভালর জন্য হলেও, কিছু বদলের কারণে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেম-ভালবাসার দিক দিয়ে কেমন কাটবে মাসটি? জীবনে কি নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে? দাম্পত্যজীবনে কি সমস্যার আশঙ্কা রয়েছে? জ্যোতিষীর থেকে জেনে নিন।
আরও পড়ুন:
মেষ রাশি: মার্চে মেষ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় শুভ ফল লাভ হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
বৃষ রাশি: বৃষ রাশির দাম্পত্যসুখের
ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা
কম।
মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল পাবেন।
আরও পড়ুন:
কর্কট রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফলপ্রাপ্তি হলেও পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।
সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক হলেও মাসের প্রথম ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় ভাগে দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল লাভ হবে।
কন্যা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগ শুভ। দ্বিতীয় ভাগে অপ্রত্যাশিত সমস্যা সৃষ্টি হতে পারে। সচেতনতা অবলম্বন জরুরি। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ বলা যায় না।
আরও পড়ুন:
তুলা রাশি: মার্চে তুলার দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী আশানুরূপ শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ শুভ হলেও, প্রথম ভাগ শুভ বলা যায় না।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম দশ দিন খুবই শুভ, পরবর্তী সময় শুভ বলা যায় না। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও, দ্বিতীয় ভাগ শুভ বলা যায় না।
ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকায় খুব ভাল ফলপ্রাপ্তি ঘটবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।
আরও পড়ুন:
মকর রাশি: মার্চে মকর জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে তেমন সমস্যা নেই। শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ শুভ হলেও পরবর্তী সময় শুভ বলা যায় না।
কুম্ভ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান কুম্ভ রাশিকে দাম্পত্যসুখের ক্ষেত্রে সুফল প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।
মীন রাশি: মার্চে মীন জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির সম্পর্ক দাম্পত্যসুখ প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ।