টাকা নেই বলে হা-হুতাশ প্রায় সকলেই করে থাকেন। কিন্তু টাকা সঞ্চয়ের বিষয়ে সকলে যে পটু হন তা কিন্তু নয়। খরচের হাত সামলানো গেলে টাকার অভাব অনেকটাই ঘোচানো যায়। তবে সেই বিষয়ে রাশ টানা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, তিন জন্মসংখ্যার ব্যক্তিরা যত না আয় করেন, তার চেয়ে বেশি ব্যয় করে ফেলেন। এর ফলে এঁদের নানা সমস্যাতেও পড়তে হয়। কিন্তু তা-ও খরচের হাত কমাতে পারেন না। তালিকায় কোন কোন জন্মসংখ্যার জাতক-জাতিকারা রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
কোন তিন জন্মসংখ্যার ব্যক্তিরা প্রচুর খরচ করেন?
৩: বৃহস্পতি দ্বারা পরিচালিত হন ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। সেই কারণে এঁদের পয়সার অভাব খুব একটা থাকে না। বৃহস্পতির প্রভাবের কারণে এঁরা অত্যন্ত উদার প্রকৃতির হন। কেবল নিজেদের জন্যই না, কাছের মানুষদের জন্যও টাকা উড়ানোর আগে এঁরা দু’বার ভাবেন না। খরচ করার সময় ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের খেয়াল থাকে না যে কত টাকা খরচ করছেন। সেই কারণে এঁদের মাঝেমধ্যে সমস্যাতেও পড়তে হয়।
আরও পড়ুন:
৫: ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের অধিপতি গ্রহ বুধ। নতুন কিছু জানা ও শেখার উৎসাহ এঁদের তাড়া করে বেড়ায়। নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ পেলে এঁরা টাকার মূল্য হারিয়ে ফেলেন। সেই সুযোগের পিছনে জলের মতো টাকা ঢেলে যেতেও দ্বিধা করেন না ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা। এঁরা ভ্রমণপিপাসু হন। ঘুরতে যাওয়ার সুযোগ পেলেও সঞ্চয়ের কথা মাথা থেকে উড়ে যায়। এই জন্মসংখ্যার ব্যক্তিদের দ্বারা টাকা জমানো মোটেই হয় না।
আরও পড়ুন:
৬: শুক্রের দ্বারা পরিচালিত হন ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁরা আরাম ও বিলাসিতার পিছনে প্রচুর টাকা উড়িয়ে ফেলেন। বিলাসবহুল জিনিসের প্রতি এঁদের ঝোঁক খানিক বেশিই হয়। কোনও কিছু এক বার এঁদের মনে ধরলে সেটি কেনা না পর্যন্ত এঁরা শান্তি পান না। ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা তাঁদের আয়ের বেশির ভাগ অংশই বিলাসিতার পিছনে খরচ করে ফেলেন। এ বিষয়ে তাঁদের কোনও আক্ষেপও থাকে না। বৈভবেই এঁরা সুখ খুঁজে পান।