Advertisement
E-Paper

পরিশ্রম করেও সুফল পাওয়া যায় না, বাড়িতে করা কয়েকটি ভুল কাজের জন্য আটকে যায় সৌভাগ্যের চাকা!

দৈনন্দিন জীবনে আমরা নিজেদের অজান্তেই এমন কয়েকটা কাজ করে ফেলি যার ফলে প্রচুর সমস্যার মুখে পড়তে হয়। এর ফলে আয়-উন্নতিতেও প্রচুর বাধার সম্মুখীন হতে হয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমরা যেমন কাজ করি, তেমনই ফল পাই। দৈনন্দিন জীবনে আমরা নিজেদের অজান্তেই এমন কয়েকটা কাজ করে ফেলি যার ফলে প্রচুর সমস্যার মুখে পড়তে হয়। এর ফলে আয়-উন্নতিতেও প্রচুর বাধার সম্মুখীন হতে হয়। নির্দিষ্ট কয়েকটি কাজ রয়েছে যা বাড়িতে কখনওই করতে নেই। সেগুলি ভুল করেও যদি করে ফেলা হয়, তা হলে দুর্গতির শেষ থাকে না।

কোন কাজগুলো করতে নেই?

১) বেলা পর্যন্ত ঘুমোতে নেই।

২) ঘরের চৌকাঠের উপর কখনও বসতে বা দাঁড়াতে নেই।

৩) সকালে বাড়ি থেকে বাইরে বেরোনোর আগে অবশ্যই কিছু খেয়ে বেরোতে হবে। খালি মুখে বাড়ির বাইরে বেরোনো ঠিক না।

৪) বাড়তি আটা মাখা ফ্রিজে জমিয়ে রাখতে নেই। যেটুকু প্রয়োজন, সেটুকুই আটা মাখুন।

৫) সূর্য ডুবে যাওয়ার পর দুধ, দই, নুন এবং চিনি কাউকে দান করতে নেই।

৬) রান্নাঘরের সিঙ্কে দীর্ঘ সময় ধরে বেলনচাকি ফেলে রাখতে নেই।

৭) বন্ধ করা গ্যাস অভেনের উপর কখনওই কড়াই বা চাটু রেখে দিতে নেই। রান্না হয়ে যাওয়ার পরই সেগুলো সেখান থেকে সরিয়ে ফেলতে হবে।

৮) বাড়ির সদস্য অনুযায়ী গুনে গুনে রুটি বানাবেন না, সব সময় একটা-দুটো বেশি রুটি বানিয়ে রাখা উচিত।

৯) রান্না করার পর গ্যাস অভেন দ্রুত পরিষ্কার করে ফেলতে হয়।

১০) কাউকে কখনও একসঙ্গে তিনটে রুটি খেতে দেবেন না। সেই মানুষ যদি তিনটেই রুটি খান, তা-ও তাঁকে প্রথমে দুটো রুটি দিন। পরে গিয়ে আরও একটা দিন।

১১) পুরনো কড়াই এবং তাওয়া কাউকে দিয়ে দিতে নেই।

১২) রুটি তৈরির সময় প্রথম এবং শেষ রুটিটা কখনও ছোট তৈরি করতে নেই।

১৩) সন্ধ্যাবেলা পুজো করার সময় ভুলেও ঘণ্টা বাজাতে নেই।

১৪) বাড়িতে কেউ এসে যেন কখনও ঝাঁটা না দেখতে পায়। ঝাঁটা এমন জায়গায় রাখুন যা কারও নজরে আসবে না।

১৫) বিছানায় বসে কখনও খাবার খেতে নেই।

১৬) সূর্য ডুবে যাওয়ার পর ঘর পরিষ্কার করতে নেই।

Vastu Tips Vastu Shastra Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy