৩ মার্চ, ২০২৬ দোলপূর্ণিমা। দোল মানেই রঙের উৎসব, আনন্দের সমাগম। বিশেষ এই দিনটি সকলে পরিবার ও বন্ধুদের সঙ্গে রং খেলে আনন্দ করে কাটান। বহু বাড়িতে এই দিন রাধা-কৃষ্ণের পুজো করা হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রঙের উৎসব দোল। তাই এই উৎসবের আলাদা ধার্মিক গুরুত্ব রয়েছে। যে কোনও পূর্ণিমা তিথির সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। শাস্ত্র জানাচ্ছে, দোলপূর্ণিমার আগে বাড়িতে যদি বিশেষ কিছু জিনিস নিয়ে আসা যায়, তা হলে মা লক্ষ্মীর কৃপা লাভ সম্ভব। এর ফলে জীবনে সুপরিবর্তন আসে। সুখের অভাব হয় না। কোন জিনিসগুলি আনতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
দোলপূর্ণিমার আগে বাড়িতে কী আনতে হবে?
- বাস্তুদোষ কাটিয়ে বাড়িতে পজ়িটিভ শক্তি আনতে দোলের আগে একটি সুন্দর দেখে তোরণ এনে সদর দরজার উপরে লাগিয়ে রাখুন। দেখবেন বাড়ির পরিবেশ ধীরে ধীরে ভালর দিকে বাঁক নিচ্ছে।
- দোলের আগে বাড়িতে একটা লাকি বাম্বু গাছ নিয়ে আসুন। সেটিকে বাড়ির পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে রাখুন। এর ফলে সৌভাগ্য সর্বদা আপনার সঙ্গ ছাড়বে না। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
আরও পড়ুন:
- কমবেশি সকলে জানেন যে ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস। দোলের আগে সেটিকে বাড়িতে এনে পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে রাখলে ভাগ্য বদলাতে বিশেষ সময় লাগবে না। পেশাজীবনে থাকা সমস্ত বাধা কেটে যাবে।
- বৃন্দাবন, মথুরা, মায়াপুর প্রভৃতি জায়গায় আড়ম্বরের সঙ্গে দোলপূর্ণিমা পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিন শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে রং খেলেছিলেন। দোলের দিনটি তাই বাড়িতে রাধা-কৃষ্ণ স্থাপন করার জন্য আদর্শ। দোলের আগেই বাড়িতে সেই যুগলের মূর্তি নিয়ে চলে আসুন। দোলের দিন তাঁদের সুন্দর করে সাজিয়ে মনোমতো জিনিস দিয়ে উপাসনা করুন।
আরও পড়ুন:
- হলুদ শ্রীলক্ষ্মীর অত্যন্ত প্রিয় এক জিনিস। দোলের আগে বাড়িতে হলুদ আনার সুফল প্রচুর। এর ফলে ভাগ্যের উন্নতি হয়, বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে।
- আর্থিক ক্ষেত্রে উন্নতি লাভের উদ্দেশ্যে দোলের আগে রুপোর মুদ্রা কিনে আনুন। দোলের দিন স্নানের পর সেই মুদ্রা লক্ষ্মীর পায়ের কাছে রেখে পুজো করুন এবং তার পর সেটিকে টাকা রাখার বাক্সে রেখে দিন। এর ফলে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো।
আরও পড়ুন:
- দোলের আগে বাড়িতে ক্রিস্টালের তৈরি মূর্তি নিয়ে আসাও শুভ বলে মনে করা হয়। বিশেষ করে সেই কচ্ছপের পিঠে যদি কুবেরের মূর্তি আঁকা থাকে তা হলে তো কোনও কথাই নেই। আয়ের পথে আসা সমস্ত বাধা কেটে গিয়ে জীবনে আসবে সমৃদ্ধি।