জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ ভাগ হস্তরেখাবিদ্যা। নাম হস্তরেখা মানে যে এতে কেবল হাতের রেখা নিয়েই আলোচনা করা হয় তা কিন্তু নয়। শরীরের বিভিন্ন অঙ্গের গঠনের সঙ্গে আমাদের ব্যক্তিত্ব ও ভবিষ্যতের কী মিল রয়েছে সেই ব্যাপারেও একটা ধারণা দেয় হস্তরেখাবিদ্যা। বহু মানুষেরই মণিবন্ধের কাছে হালকা দাগ দেখতে পাওয়া যায়। অনেকের আবার সেই দাগ অদৃশ্য থাকে। একে কব্জির রেখা বলে। কার কব্জিতে ক’টি রেখা আছে, রেখা আদৌ আছে কি না, সেগুলি কেমন দেখতে তা বিচার করে নানা তথ্য বলে দেওয়া সম্ভব। জেনে নিন, আপনার মণিবন্ধ কী বলছে।
আরও পড়ুন:
- প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে মানুষের মণিবন্ধে যত বেশি রেখা থাকে, সেই মানুষের আয়ু তত বেশি হয়। যাঁদের মণিবন্ধে চারটি রেখা থাকে, তাঁদের আয়ুকাল হয় সবচেয়ে দীর্ঘায়িত। যাঁর মণিবন্ধে রেখা থাকে না, তাঁকে নানা শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে বিশ্বাস।
- মণিবন্ধে থাকা একটি রেখা যদি অপরের সঙ্গে মিশে যায়, তা হলে সেটিকে অশুভ মনে করা হয়। এটি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ইঙ্গিত দেয় বলে বিশ্বাস।
আরও পড়ুন:
- যাঁদের মণিবন্ধের রেখা অবিচ্ছিন্ন, গভীর এবং স্পষ্ট হয়, তাঁরা জীবনে প্রভূত উন্নতি লাভ করেন বলে বিশ্বাস করা হয়। এ সকল ব্যক্তিদের ভাগ্য সর্বদা এঁদের সঙ্গ দেয়।
- যে সকল মানুষের মণিবন্ধের রেখা ছিন্ন-বিচ্ছিন্ন বা শিকলের মতো হয়, তাঁরা জীবনে নানা বাধার সম্মুখীন হন। এঁদের কোনও কাজ এক বারের চেষ্টায় হয় না। সব ক্ষেত্রে এঁদের নানা প্রতিকূলতা পেরিয়ে যেতে হয়।
আরও পড়ুন:
- মণিবন্ধ থেকে কোনও রেখা বেরিয়ে যদি তালুর দিকে যায়, তা হলে সেই ব্যক্তির সকল মনোস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়।