Advertisement
E-Paper

নতুন জিনিস শেখায় ‘না’ নেই, যে কোনও বিষয় সহজে রপ্ত করতে পারে! প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে চার রাশি

প্রযুক্তির গাড়ি এখন ঊর্ধ্বগতিতে ছুটে চলেছে। তার সঙ্গে গতি না মেলাতে পারলেই পিছিয়ে পড়ার ভয়। তবে সকলের মেধা সমান হয় না, শেখার ইচ্ছাতেও খামতি দেখা যায়। তাই কিছু মানুষ চট করে নতুন জিনিস শিখে ফেলতে পারেন না। যদিও অনেকেই আছেন যাঁরা নতুন কিছু শেখা বা জানার ব্যাপারে সর্বদা এগিয়ে থাকেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৭
fast learner

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কথায় বলে, জানার কোনও শেষ নেই। এই জানার মধ্যে উহ্য থাকে শেখা। কারণ শেখারও কোনও শেষ এবং বয়সের মাপকাঠি নেই। বর্তমানে প্রযুক্তির যুগে তা আরও বেশি যুক্তিযুক্ত। প্রযুক্তির গাড়ি এখন ঊর্ধ্বগতিতে ছুটে চলেছে। তার সঙ্গে গতি না মেলাতে পারলেই পিছিয়ে পড়ার ভয়। যাঁরা পেশাজীবনের প্রায় শেষ প্রহর গুনছেন, তাঁদেরও এখন নানা নতুন প্রযুক্তি ব্যবস্থা শিখতে হচ্ছে। কারণ শেখা ছাড়া গতি নেই। তবে সকলের মেধা সমান হয় না, শেখার ইচ্ছাতেও খামতি দেখা যায়। তাই কিছু মানুষ চট করে নতুন জিনিস শিখে ফেলতে পারেন না। যদিও অনেকেই আছেন যাঁরা নতুন কিছু শেখা বা জানার ব্যাপারে সর্বদা এগিয়ে থাকেন। এঁদের আগ্রহ ও দক্ষতা হয় প্রশংসনীয়। শাস্ত্র জানাচ্ছে, চার রাশির ব্যক্তিরা যে কোনও জিনিস চট করে শিখে যান। এঁদের নতুন কিছু শেখানোর জন্য বিশেষ ঝক্কি পোহাতে হয় না। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।

কোন চার রাশির ব্যক্তিরা সহজেই নতুন জিনিস শিখে ফেলেন?

মিথুন: বুধের রাশি মিথুনের জাতক-জাতিকাদের নতুন কিছু জানা ও শেখার বিষয়ে আগ্রহ থাকে সর্বাধিক। এঁরা কখনও চলতি প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ায় আপস করেন না। যে কোনও জিনিস এঁরা আগ্রহের সঙ্গে শিখে থাকেন। মিথুন জাতক-জাতিকারা মেধাবী হন। ফলত নতুন কিছু শিখতে এঁদের বিশেষ সময়ও লাগে না। এঁরা সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। কর্মক্ষেত্রে কাজের ধরনে যতই পরিবর্তন আসুক না কেন, এই রাশির ব্যক্তিদের কোনও সমস্যা হয় না। সেই কারণে পেশাক্ষেত্রে এঁরা অনেক দূর এগোতে পারেন।

কন্যা: পেশাজীবন কন্যা জাতক-জাতিকাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটির আগে এঁদের কাছে কিছুই আসে না। পেশাক্ষেত্রে উন্নতি লাভের জন্য এঁরা সব কিছু করতে পারেন। সেই তাগিদ থেকেই কন্যা জাতক-জাতিকারা যে কোনও নতুন জিনিস সহজেই শিখে যেতে পারেন। তবে এঁরা কেবল শেখেনই না, খুব ভাল করে শেখেন। এই রাশির ব্যক্তিরা যে কোনও কাজ নিখুঁত ভাবে করতে পছন্দ করেন। ক্রমবর্ধমান প্রযুক্তির সঙ্গে এঁরা সহজেই খাপ খাইয়ে নিতে পারেন।

ধনু: রোমাঞ্চপ্রেমী ধনু জাতক-জাতিকারা মজার ছলে যে কোনও জিনিস চট করে শিখে নিতে পারেন। এঁদের রোমাঞ্চের নেশা জ্ঞানের পরিসর বৃদ্ধিতে সাহায্য করে। চার দেওয়ালে মাঝে থেকে কিছু শেখার বদলে এঁরা বাস্তব দুনিয়ার থেকে শিখতে বেশি পছন্দ করেন। ভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন জায়গায় ঘুরে ধনু জাতক-জাতিকারা জীবনের পাঠ অর্জন করেন। যে কোনও নতুন বিষয় এঁরা খুব তাড়াতাড়ি শিখে যান, তবে এঁদের শেখার ধরন বাকিদের থেকে আলাদা।

কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকারা খোলা মনের মানুষ হন। এঁরা যে কোনও নতুন বিষয়ের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন। নিজেদের একই বৃত্তে বদ্ধ করে রাখায় বিশ্বাসী নন এঁরা। সেই কারণে নিত্যনতুন জিনিস শিখতে বিশেষ সময় লাগে না কুম্ভ জাতক-জাতিকাদের। নতুন জিনিস জানার এবং শেখার সুযোগ পেলে এঁরা আনন্দই পান। যা এঁদের কাছে অজানা, তা জানার নেশা এঁদের তাড়া করে বেড়ায়। সেই কারণে কর্মক্ষেত্রে কুম্ভ জাতক-জাতিকারা প্রচুর নাম করেন।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy