Advertisement
E-Paper

দুশ্চিন্তা যদি ‘বন্ধু’ হয়, উদ্বেগ তা হলে ‘বিশেষ বন্ধু’! দুর্ভাবনা-বৃক্ষের ফল খেয়েই দিন কাটায় যে তিন রাশি

শাস্ত্র জানাচ্ছে, তিন রাশির জাতক-জাতিকা অন্যদের তুলনায় বেশি উদ্বেগে ভোগেন। এঁদের মধ্যে যে কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা করার প্রবণতা দেখতে পাওয়া যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৯
anxiety

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

উদ্বেগ বড় খারাপ একটি জিনিস। তাকে যত দূরে সরানোর চেষ্টা করা যায়, সে যেন ততই আমাদের মাথায় চেপে বসে। এর ফলে কোনও কাজে মনস্থির করা যায় না। মনের কোণে সর্বদা নানা অনাকাঙ্ক্ষিত অনুভূতি এবং ভয় কাজ করতে থাকে। কাজে ভুল হয়। ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হয়। শাস্ত্র জানাচ্ছে, তিন রাশির জাতক-জাতিকা অন্যদের তুলনায় বেশি উদ্বেগে ভোগেন। এঁদের মধ্যে যে কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা করার প্রবণতা দেখতে পাওয়া যায়। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।

কোন তিন রাশির জাতক-জাতিকারা উদ্বেগে ভোগেন?

কর্কট: কর্কট জাতক-জাতিকারা অত্যন্ত আবেগতাড়িত হন। এঁরা যে কোনও বিষয়ের বিচার মাথা দিয়ে নয়, মন দিয়ে করে থাকেন। কর্কট জাতক-জাতিকারা পুরনো ব্যথার উপর ভর করে কাউকে আর চট করে বিশ্বাস করে উঠতে পারেন না। নিজের অনুভূতি প্রকাশে ভয় পান। পাছে যদি আবার কষ্ট পেতে হয়, এই ভাবনায় এঁরা সারা ক্ষণ উদ্বেগের মধ্যে সময় কাটান।

কন্যা: আমোদ থেকে কন্যা জাতক-জাতিকাদের মন শত হস্ত দূরে থাকে। এঁদের কষ্টের কারণ এঁরা নিজেরাই। কন্যা জাতক-জাতিকারা নিজেকে নিয়ে সর্বদা হীনম্মন্যতায় ভোগেন। খুঁতখুতে মন নিয়ে নিজের কাজে কখনও সন্তুষ্টি খুঁজে পান না এঁরা। সর্বদা নিজের খুঁত ধরে চলা এই রাশির জাতক-জাতিকাদের জন্মগত স্বভাব। সেই কারণে উদ্বেগ এঁদের সব সময়ের সঙ্গী।

মীন: সংবেদনশীল মীন রাশির জাতক-জাতিকারা বাস্তববিমুখ হন। আর তাঁদের এই স্বভাবই এই রাশির মানুষদের উদ্বেগের কারণ হয়। এঁরা বাস্তব থেকে দূরে থাকলেও চোখকান সর্বদা খোলা রেখে চলেন, যাতে অপরের সামনে নিজেকে ছোট না হতে হয় সেই ভয়ে। মীন রাশির জাতক-জাতিকারা নিজের অনুভূতির ব্যাপারেও অত্যন্ত সাবধানি হন। এঁরা কোনও মতেই সেটিকে আহত করতে চান না। পাছে কেউ তাঁদের কোনও ভাবে আঘাত দেয় এই ভাবনায় এঁরা নিজেদের গুটিয়ে রাখেন।

Astrology Astrological Prediction anxiety disorder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy