Advertisement
E-Paper

প্রাক্তনের পানে চেয়ে চোখের জল ফেলে না, সম্পর্কের ভাঙন হাসিমুখে মেনে নেয়! এক তুড়িতে পুরনো প্রেমকে ভুলে যায় চার রাশি

কিছু রাশির ব্যক্তিরা যে মানুষটিকে এক বার ছেড়ে আসেন, তাঁর দিকে আর ফিরে তাকান না। পুরনো প্রেমের ব্যথা ভুলতে এঁদের বিশেষ সময় লাগে না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২
moving on

—প্রতীকী ছবি।

সব প্রেম পূর্ণতা পায় না। প্রেম কেবল এক বারই হয় এ ধারণা নিছকই ভুল। বহু মানুষই বহু বার প্রেমে পড়েন। এতে ভুল কিছু নেই। কারও ক্ষেত্রে প্রথম প্রেমই টিকে গেলেও, অনেকের ক্ষেত্রেই তেমন হয় না। যদিও প্রাক্তনকে ভোলা সহজ বিষয় নয়। বহু মানুষই প্রেম ভাঙার পর বিরহব্যথায় দিন কাটান। ভালবাসার মানুষটিকে ভুলে উঠতে পারেন না। কিন্তু কিছু রাশির ব্যক্তিরা যে মানুষটিকে এক বার ছেড়ে আসেন, তাঁর দিকে আর ফিরে তাকান না। পুরনো প্রেমের ব্যথা ভুলতে এঁদের বিশেষ সময় লাগে না। এই সকল জাতক-জাতিকা খুব তাড়াতাড়ি নতুন সম্পর্কে চলে যেতে পারেন। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

কোন রাশির ব্যক্তিরা খুব তাড়াতাড়ি নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন?

মেষ: ভালবাসার মানুষকে মেষ জাতক-জাতিকারা সহজে ছাড়তে চান না। কিন্তু সেই মানুষের কোনও কাজে বা কথায় যদি তাঁরা কষ্ট পান, তা হলে আর তাঁদের স্মৃতি আঁকড়ে মেষ রাশির ব্যক্তিরা বসে থাকেন না। সঙ্গী যদি নিজে এঁদের থেকে দূরে চলে যেতে চান, তা হলে তাঁরা তাঁদের চলে যেতে দেন। তাঁদের আটকে রাখার চেষ্টা করেন না। তাঁদের প্রতি থাকা নিজের অনুভূতিগুলিকেও এঁরা সহজেই ভুলে যেতে সক্ষম হন। জীবনের স্রোতে এগিয়ে চলেন।

সিংহ: সিংহ জাতক-জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর হন। এঁদের যাঁরা কষ্ট দেন, তাঁদের দিকে এঁরা ফিরে তাকান না। প্রাক্তনের স্মৃতি আঁকড়ে বসে থাকা এঁদের আসে না। তোষামোদপ্রিয় সিংহ রাশির ব্যক্তিরা আশা রাখেন অন্যেরা তাঁদের জন্য কাঁদবেন, এঁরা নিজেরা কারও জন্য কখনও দুঃখ করেন না। এই রাশির আত্মগরিমা তাঁদের অন্যের জন্য দুঃখ প্রকাশে বাদ সাধে। প্রেম ভেঙে যাওয়ার পর সিংহ জাতক-জাতিকারা এমন কিছু করে সময় কাটান যা তাঁদের মন ভাল করে দেয়।

ধনু: প্রেম-ভালবাসার বাঁধনের থেকে স্বাধীনতাই ধনু জাতক-জাতিকাদের কাছে বেশি প্রিয়। তাই কে থাকল, কে থাকল না সে সব বিষয়ে ধনু রাশির জাতক-জাতিকারা মাথা ঘামান না। এঁরা নিজেদের নিয়ে মেতে থাকতেই বেশি পছন্দ করেন। নিজের ছন্দে জীবন কাটানোর সুযোগ পেলে ধনু রাশির ব্যক্তিরা আর কোনও দাবি রাখেন না। প্রেম ভাঙলে প্রাক্তনকে মনে করে কাঁদার থেকে এঁরা রোমাঞ্চের খোঁজে বেরিয়ে পড়তে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারাও স্বাধীনতাপ্রেমী হন। যে কোনও বিষয়ের বিচার এঁরা মনের থেকে মাথা দিয়ে করতেই বেশি ভালবাসেন। সম্পর্কে সমস্যার সৃষ্টি হলে এঁরা নিজেদের সাধ্যমতো সেটি সামলানোর চেষ্টা করেন। কিন্তু তার পরেও যদি সঙ্গীর সঙ্গে মতের অমিল থেকেই যায় এবং তিনি যদি থাকতে রাজি না হন, তা হলে আর এঁরা জোর করেন না। বিচ্ছেদ মেনে নেন এবং নিজের জীবন নিয়ে এগিয়ে চলেন। চলে যাওয়া মানুষটির জন্য দুঃখ করে সময় নষ্ট করার মনোভাব এঁদের নেই।

Love Horoscope Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy