Advertisement
E-Paper

প্রকাশিত হল আইআইটিতে ভর্তির পরীক্ষার সম্ভাব্য উত্তরের তালিকা, আপত্তি জানানোর জন্য বরাদ্দ দু’দিন

জয়েন্ট এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড-এর ‘প্রভিশনাল আনসার কি’ দেখে পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের জন্য আপত্তি জানানোর সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১১:০০

ছবি: সংগৃহীত।

জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড-এর সম্ভাব্য উত্তরের তালিকা প্রকাশ করা হয়েছে। দু’টি পত্রের ‘প্রভিশনাল আনসার কি’ দেখার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। ওই উত্তর নিয়ে কোনও আপত্তি থাকলে তা জানানোর জন্য দু’দিন পোর্টাল চালু থাকবে। ২৫ মে থেকে ২৬ মে বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-র (আইআইটি) তরফে ১৭ মে জেইই অ্যাডভান্সড নেওয়া হয়েছিল। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জয়েন্ট সিট অ্যালোকেশন প্রসেস-এ (জেওএসএএ) যোগদান করে আইআইটি প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা।

পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা কী লিখেছেন, তা জানানোর জন্য সম্ভাব্য উত্তরের তালিকা প্রকাশ করা হয়। ২০২৬-এ সেই তালিকা প্রকাশিত হয়েছে ২৫ মে। সম্ভাব্য উত্তরপত্র দেখে পরীক্ষার্থীদের নিজেদের সম্ভাব্য নম্বরও হিসাব করে নেওয়ার সুযোগ পাবেন।

তবে, পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট (jeeadv.ac.in) মারফত উত্তর নিয়ে আপত্তি জানানোর জন্য দু’দিন পোর্টাল চালু রাখা হবে। পরীক্ষার ফল ১ জুন প্রকাশ করার পর ২ জুন থেকে কাউন্সেলিং শুরু হতে চলেছে। তবে, ফলাফল প্রকাশের দিন বদলও হতে পারে। তাই পরীক্ষার্থীদের ওয়েবসাইট-এ নজর রাখতে হবে।

Indian Institute of Technology JEE Advanced 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy