Advertisement
E-Paper

ব্যাঙ্কের নথি পরিণত হয়েছে খাবারের ঠোঙায়! ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলল নেটপাড়া, উঠল অন্য এক প্রশ্নও

সম্প্রতি সমাজমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘সুধাংশু আম্ভোরে’ নামক হ্যান্ডল থেকে একটি ঘটনা শেয়ার করা হয়েছে। পোস্টটি থেকে জানা গিয়েছে, ভেলপুরি খেতে গিয়ে এক যুবক খেয়াল করেন, যে কাগজে মুড়ে খাবার দেওয়া হয়েছে তা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্যাঙ্ক স্টেটমেন্টের নথি, তাও আবার দু’পাতা জোড়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১০:৩৭

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রায়ই শোনা যায় যে, মানুষের জীবনে গোপনীয়তার কোনও স্থান নেই। একান্ত ব্যক্তিগত তথ্যও যে কোনও সময় প্রকাশ্যে চলে আসতে পারে। তেমনই একটি ঘটনা সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। রাস্তার ধারের দোকান থেকে ২০ টাকার ভেলপুরি কিনেছিলেন এক তরুণ। খেতে গিয়ে খেয়াল করেন, যে কাগজে মুড়ে খাবার দেওয়া হয়েছে তা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্যাঙ্ক স্টেটমেন্টের নথি, তাও আবার দু’পাতা জোড়া।

সমাজমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘সুধাংশু আম্ভোরে’ নামক পাতা থেকে এমনই একটি পোস্ট করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়েছে, ‘‘গ্রাহকের নাম, অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের খতিয়ান সব কিছুই ছিল তাতে। যেন সেটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। ভারতে গোপনীয়তা যেন সত্যিই একটা তামাশায় পরিণত হয়েছে।’’ যদিও পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে সমাজমাধ্যমে। ব্যক্তিগত তথ্য কতখানি সুরক্ষিত, বা আদৌ কোনও গোপনীয়তা বজায় থাকছে কি না, সে বিষয়ে চিন্তা ব্যক্ত করেছেন অনেকেই। বিশেষ করে আজকের দিন, যখন আমরা প্রায়ই শুনে থাকি যে সাইবার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়ে বসেছেন কোনও ব্যক্তি।

পোস্টটিতে অজস্র মন্তব্য জমা পড়েছে। অনেকে শেয়ারও করেছেন। এই ভাবে যদি তথ্য ছড়িয়ে পড়তে থাকে, তবে তা খুবই দুশ্চিন্তার বলে মনে করেছেন অনেকেই। একই সঙ্গে, রাস্তার খাবার খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রতিলিপি গ্রাহক নিজেই বেখেয়ালে ফেলে দিয়েছেন, এমন সন্দেহও করেছে নেটপাড়া। এক সমাজমাধ্যম ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, “ভেলপুরি বিক্রেতা ‘র’-এর এজেন্ট নয় তো!”

Bhelpuri Street food Bank Document
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy