Advertisement
E-Paper

জেইই অ্যাডভান্সড-এর ফলঘোষণা ১ জুন, পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করল আইআইটি রুরকি

পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন পরীক্ষা কেমন হয়েছে। প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র দেখা যাবে জেইই অ্যাডভান্সডের ওয়েবসাইট থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষার্থীদের উভয় পত্রের ‘রেসপন্স শিট’ আগামী ২১ মে বিকেল ৫টায় অনলাইনে প্রকাশ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৩:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১৭ মে হয়ে গিয়েছে ২০২৬-এর জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ করা হল প্রশ্নপত্র। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), রুরকির তরফে জেইই অ্যাডভান্সড-এর প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে।

বলা হয়েছে, পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন পরীক্ষা কেমন হয়েছে। প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র দেখা যাবে জেইই অ্যাডভান্সড-এর ওয়েবসাইট থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষার্থীদের উভয় পত্রের ‘রেসপন্স শিট’ আগামী ২১ মে বিকেল ৫ টায় অনলাইনে প্রকাশ করা হবে। প্রশ্নপত্র এবং রেসপন্স শিট মিলিয়ে দেখে নেওয়া যাবে পরীক্ষা কেমন হয়েছে।

পাশাপাশি সম্ভাব্য উত্তর সঙ্কেত (আনসার কি) প্রকাশ কবে হতে পারে সে দিনক্ষণও জানানো হয়েছে। আগামী ২৫ মে সকাল ১০টায় সম্ভাব্য আনসার কি প্রকাশ করবে আইআইটি রুরকি। ২৫ এবং ২৬ মে বিকেল ৫টা পর্যন্ত উত্তর সংকেত নিয়ে কোনও আপত্তি থাকলে তা জানানোর সুযোগ পাবেন পড়ুয়ারা।

আইআইটি রুরকির তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পাঠানো সমস্ত আপত্তি ও মতামত খতিয়ে দেখা হবে। তারপর ১ জুন ২০২৬ সকাল ১০টায় চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হবে। একবার চূড়ান্ত আনসার কি প্রকাশ হয়ে গেলে আর কোনও আপত্তি জানানোর সুযোগ নেই বলেই জানানো হয়েছে। ১ জুনই ফল ঘোষণা করা হবে জেইই অ্যাডভান্সড-এর।

দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হয়ে থাকে। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট পরীক্ষাটি হয়। জেইই মেন পাশ করার পর পড়ুয়ারা দেশের ২৩টি আইআইটি প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য জেইই অ্যাডভান্সড্‌ দিয়ে থাকেন। উল্লিখিত প্রতিষ্ঠান ছাড়াও জেইই অ্যাডভান্সড্‌ পাশ করার পর আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইএসইআর-এর বিভিন্ন প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি-এ ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। মূলত, ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক), ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিআর্ক), ব্যাচেলর অফ সায়েন্স (বিএস), ডুয়াল ডিগ্রি বিটেক এমটেক, ডুয়াল ডিগ্রি বিএস এমএস, ইন্টিগ্রেটেড মাস্টার অফ টেকনোলজি, ইন্টিগ্রেটেড বিএস এমএস, ডুয়াল ডিগ্রি বিটেক এমবিএ কোর্সে ভর্তি হওয়া যায় এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে।

JEE Advanced
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy