Advertisement
E-Paper

শক্তির মেয়েই বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী! ‘ঈথা’ ছবির জন্য কত টাকা নিলেন শ্রদ্ধা?

শ্রদ্ধার আশেপাশে নাকি কোনও অভিনেত্রী নেই। তিনি নাকি সব থেকে বেশি টাকা পারিশ্রমিক পান বলিউডে। সত্য প্রকাশ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ২২:৫৯
শ্রদ্ধা কপূর।

শ্রদ্ধা কপূর। ছবি: সংগৃহীত।

বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী কারা কারা? এই নিয়ে জল্পনা রয়েছে। কারও মতে আলিয়া ভট্ট, কেউ দীপিকা পাড়ুকোনের নাম করে, কারও মতে তালিকার শীর্ষে রয়েছেন শ্রদ্ধা কপূর, কারও পাল্লা ভারী ক্যাটরিনা কইফের দিকে।

যদিও অভিনেতা শক্তি কপূরের দাবি, তাঁর মেয়ে কম ছবি করেন। কিন্তু শ্রদ্ধার আশেপাশে নাকি কোনও অভিনেত্রী নেই। তিনি নাকি সব থেকে বেশি টাকা পারিশ্রমিক পান বলিউডে। খুব শীঘ্রই মুক্তি পাবে শ্রদ্ধা কপূর অভিনীত ‘ঈথা’ ছবি। সেখানে কত কোটি পারিশ্রমিক নিলেন অভিনেত্রী?

‘ঈথা’ ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে নৃত্যশিল্পী বিঠাবাঈয়ের ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের চরিত্রে। এই ছবির শুটিং চলাকালীন একাধিক বার চোট পেয়েছেন শ্রদ্ধা। তাঁর এই ছবি নিয়ে আশাবাদী সিনেবিশেষজ্ঞেরা। লোকসংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ স্তরেও সম্মানিত হয়েছিলেন বিঠাবাঈ। তবে সাফল্যের শিখরে পৌঁছেও তাঁর ব্যক্তিগত জীবন ছিল সংগ্রামে ভরা। একটা সময়ে তিনি মঞ্চ কাঁপাতেন, তবে জীবনের শেষ দিকে আর্থিক সঙ্কটেই কেটেছে বিঠাবাঈয়ের।

তবে এমন শিল্পীর জীবনীচিত্রের নাম কেন ‘ঈথা’ রাখা হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিঠাবাঈয়ের ছেলে ও নাতি। শোনা গিয়েছে, ছবির নাম ‘ঈথা’ রাখায় অখুশি তাঁরা। পরিবারের সূত্রে খবর, যে মহিলা ‘লাবণী’কে একটা নৃত্যশৈলী হিসাবে প্রতিষ্ঠা করতে প্রায় গোটা জীবনটাই ব্যয় করেছেন, ছবিটা তাঁর আসল নামেই হওয়া উচিত। তবে সে সব বিতর্ককে ছাপিয়ে আলোচনায় শ্রদ্ধার পারিশ্রমিক। শোনা যাচ্ছে এই ছবিটির জন্য নাকি ১৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন শ্রদ্ধা। শুধু তাই নয় এই ছবির পর পারিশ্রমিক বাড়িয়ে ২০ কোটি করেছেন শক্তি-কন্যা। যদিও ইন্ডাস্ট্রির একাংশের দাবি, এই ছবির জন্য শ্রদ্ধাকে ১৫ কোটি দেওয়ার প্রায় বাজি ধরার মতো। যদিও দীনেশ বিজয়নের বরাবরের পছন্দের অভিনেত্রীর তালিকায় পড়েন শ্রদ্ধা। শোনা যাচ্ছে, ‘স্ত্রী ২’ -র সাফল্যের পরই নাকি এক ধাক্কায় বেশ কিছুটা পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেত্রী।

এ দিকে শ্রদ্ধার বাবা যে দাবি করেছেন, তার সমালোচনা করছে ইন্ডাস্ট্রির একাংশ। কারণ সম্প্রতি জানা গিয়েছে ‘আলফা’ ছবির জন্য নাকি ২৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়ে হিন্দি সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে পৌঁছেছেন। যদিও এতদিন সেই তালিকায় শীর্ষে ছিলেন দীপিকা। ছবি পিছু তিনি নিতেন ২০ কোটি। যদিও বছর দু’য়েক ধরে তিনি অন্তরালে। এই মুহূর্তে সন্তানসম্ভবা দীপিকা। সদ্য মা হয়েছেন ক্যাটরিনা, তিনি পেতেন প্রায় ১৫ কোটি টাকা।

বক্স অফিসে ‘ঈথা’ ছবির সাফল্য শ্রদ্ধাকে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় শ্রদ্ধাকে অনেকটাই এগিয়ে দেবে বলে দাবি বিশেষজ্ঞ মহলে।

Shraddha Kapoor Bollywood Actress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy