Advertisement
E-Paper

স্বপ্নে মাঝেমধ্যেই নিজেকে শ্বাসরুদ্ধ মনে হয়? কথা বলতে পারেন না, হাত-পা নাড়াতেও কষ্ট হয়? নেপথ্যকারণ জেনে নিন

বাস্তবের দুনিয়ায় যা সম্ভবপর নয়, স্বপ্নে আমরা তা হামেশাই দেখতে পাই। আবার কিছু স্বপ্ন এতটাই গভীর হয় যে মনে হয় ঘটনাটি আমাদের সঙ্গে সত্যিই ঘটছে। আমরা যে তা ঘুমের দুনিয়ায় দেখছি সেই খেয়াল আমাদের থাকে না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৮
dreaming

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

স্বপ্নের রকমফেরের অন্ত নেই। বেশির ভাগ স্বপ্নেরই মাথামুন্ডু আমরা বুঝে উঠতে পারি না। কোনও স্বপ্ন আমাদের হাসির খোরাক হয়, তেমনই কিছু স্বপ্ন আমাদের ভাবায়। বাস্তবের দুনিয়ায় যা সম্ভবপর নয়, স্বপ্নে আমরা তা হামেশাই দেখতে পাই। আবার কিছু স্বপ্ন এতটাই গভীর হয় যে মনে হয় ঘটনাটি আমাদের সঙ্গে সত্যিই ঘটছে। আমরা যে তা ঘুমের দুনিয়ায় দেখছি সেই খেয়াল আমাদের থাকে না। শাস্ত্রমতে, স্বপ্ন যতই উদ্ভট হোক না কেন সেটি অর্থবহ। যে কোনও স্বপ্নেরই নেপথ্যে থাকে একটি কারণ। আর সেই কারণ আমাদের সামনে তুলে ধরে জ্যোতিষশাস্ত্র। কিছু স্বপ্ন রয়েছে যা অনেক মানুষই দেখেন। যদিও কেন দেখেন তা জানেন না। তেমনই পাঁচ অতি সাধারণ স্বপ্নের অর্থ কী, জেনে নিন।

উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া: বন্ধুদের মধ্যে যদি স্বপ্ন নিয়ে আলোচনা হয় তা হলে কোনও উঁচু স্থান থেকে হঠাৎ নীচে পড়ে যাওয়ার স্বপ্নের কথা উঠতে বাধ্য। এই স্বপ্ন অনেকেই দেখেন। শাস্ত্র জানাচ্ছে এই স্বপ্নের নেপথ্যে রয়েছে আমাদের মনের গহীনে লুকিয়ে থাকা ক্ষমতা হারানোর ভয়। কোনও কিছু নিয়ে আমরা যখন হীনম্মন্যতায় ভুগি বা কোনও ক্ষমতা হারিয়ে ফেলার ভয় যখন আমাদের কুরে কুরে খায়, সাধারণত তখনই আমরা এই প্রকার স্বপ্ন দেখে থাকি।

দাঁত পড়ে যাওয়া: অনেক মানুষই দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন। এই স্বপ্ন দেখে হাসি পেলেও এর নেপথ্যে লুকিয়ে রয়েছে গভীর কারণ। নিজেদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কেউ যখন নিরাপত্তাহীনতায় ভোগেন বা অতিরিক্ত উদ্বেগের মধ্যে দিয়ে গেলে এই প্রকার স্বপ্নের দেখা মেলে বলে মনে করা হয়। আত্মবিশ্বাসের অভাবও এই স্বপ্ন দেখার এক অন্যতম কারণ।

কথা না বলতে পারা: স্বপ্নে অনেক সময় মনে হয় যে কথা বলতে চেয়েও পারছি না, নড়াচড়া করারও জো নেই। এই স্বপ্ন আমাদের মনে ভয় ধরিয়ে দেয়। অনেক সময় ঘুমও ভেঙে যায়। তবে এই স্বপ্ন আমাদের বাস্তবের অসহায়তাকেই তুলে ধরে। বাস্তবজীবনে কোনও জিনিস নিয়ে অত্যন্ত ঘেঁটে থাকলে, দুশ্চিন্তায় ভুগলে এই প্রকার স্বপ্ন ঘুমের দুনিয়ায় উঁকি মারে। এ ক্ষেত্রে সেই সমস্যা নিয়ে অপরের সঙ্গে কথা বলা উচিত।

সিঁড়ি বেয়ে ওঠা: স্বপ্নে নিজেকে কোনও উঁচু স্থানে, যেমন সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠা বা পাহাড় চড়তে দেখলে বুঝবেন সুখের সময় আসতে চলেছে। এই স্বপ্ন সফলতা প্রাপ্তির ইঙ্গিত দেয়।

অচেনা জায়গায় ঘুরে বেড়ানো: বহু মানুষই স্বপ্নে নিজেকে কোনও অচেনা জায়গায় ঘুরে বেড়াতে দেখতে পান। এমন স্বপ্ন অনেক ক্ষেত্রে মনে সংশয় বা ভয়ের সৃষ্টি করে। তবে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার এ বার নতুন কোনও জিনিস পরখ করে দেখা উচিত। এটি আমাদের জীবনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। পুরনো অভ্যাস ছেড়ে নতুনকে স্বাগত জানাতে শিখতে হবে, এই বার্তাই বহন করে অচেনা জায়গায় ঘুরে বেড়ানোর স্বপ্ন।

Dream Astrology Astrology Astrological Prediction Dream Meaning
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy