১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। বর্তমানে সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করছে। সেই রাশিতেই ঘটবে সূর্যগ্রহণ। মঙ্গলবার দুপুর ৩টে ২৭ মিনিটে শুরু হতে চলেছে সূর্যগ্রহণ। শেষ হবে ৭টা ৫৮ মিনিটে। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে সূর্যগ্রহণ চলবে। তবে ভারতের আকাশে এই গ্রহণ দৃশ্যমান নয়। সেই কারণে গ্রহণকালীন যে সকল নিয়ম মেনে চলতে হয়, তা না মানলেও সমস্যা নেই। কুম্ভ রাশিতে এই মুহূর্তে সূর্য ছাড়াও অবস্থান রয়েছে রাহু, চন্দ্র এবং বুধের। এর ফলে সৃষ্টি হচ্ছে এক বিরল যোগ। সেই কারণে সূর্যগ্রহণের ফলে কিছু রাশির জীবনে সুপরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
সূর্যগ্রহণের প্রভাবে কাদের ভাল সময় শুরু হবে?
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা সূর্যগ্রহণের প্রভাবে লাভবান হবেন। পেশাক্ষেত্রে দারুণ উন্নতি পেতে চলেছেন। এত দিন ধরে যা পাওয়ার আশায় দিন গুনছিলেন, তা এ বার নিজে আপনার কাছে আসতে চলেছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এর ফলে আর্থিক ক্ষেত্রেও উন্নতি দেখতে পাবেন। ব্যবসায়ীদেরও ভাল সময় শুরু হতে চলেছে। মন চাইলে বিনিয়োগ করতে পারেন।
তুলা: সূর্যগ্রহণের প্রভাবে তুলা জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হতে চলেছে। আপনাদের আটকে থাকা টাকা এই সময় পেয়ে যেতে পারেন। এর ফলে অর্থকষ্ট থেকে রেহাই মিলবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। জীবন বিলাসিতায় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রের কোনও বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নতুন চাকরির সন্ধান পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ধনু: ধনু রাশির ব্যক্তিরা সূর্যগ্রহণের প্রভাবে নানা দিক থেকে উন্নতি লাভ করতে চলেছেন। ভাগ্যের আঁধার কেটে গিয়ে শুরু হবে সুখের সময়। সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে আর্থিক দিক দিয়ে অনেকটা এগিয়ে যাবেন। কোনও নতুন প্রকল্পে কাজের সুযোগ পেলে অবশ্যই করুন। সেই কাজে সফল হবেন। এর ফলে পেশাজীবনে এগোনোর সুযোগ পাবেন।