Advertisement
E-Paper

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে অর্থাভাব ঘুচতে পারে পাঁচ রাশির! বাকিদের কি লটারি থেকে দূরে থাকাই ভাল হবে?

কপালে প্রাপ্তিযোগ থাকলে লটারি কেটে কেউ হতাশ হন না। কোটিপতি বা লাখপতি না হলেও, অল্প কিছু টাকাও অবশ্যই পাওয়া যাবে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৭:৫৫
lottery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লটারি কাটার ইচ্ছা বহু মানুষের মনেই থাকে। কিন্তু সে পথে গেলে যদি হাতে থাকা টাকাও খোয়া যায় সেই ভাবনায় অনেকেই লটারি কাটেন না। পাছে লাভের বদলে লোকসান হয়। কিন্তু এই আশঙ্কা অনেকটাই কমে যায় যখন প্রাপ্তিযোগ আছে কি না সেটা দেখে লটারি কাটতে যাওয়া হয়। কপালে প্রাপ্তিযোগ থাকলে লটারি কেটে কেউ হতাশ হন না। কোটিপতি বা লাখপতি না হলেও, অল্প কিছু টাকাও অবশ্যই পাওয়া যাবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ৪ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে জেনে নিন।

মেষ: এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকাদের লটারিতে খুব বেশি আগ্রহ না দেখানোই ভাল হবে। ভাগ্য সঙ্গ না-ও দিতে পারে।

বৃষ: লটারির দিকে এই সপ্তাহটা বৃষ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম প্রকৃতির থাকবে। তবে এক বার চেষ্টা করে দেখতে পারেন।

Advertisement

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।

কর্কট: সপ্তাহের প্রথম ভাগটা কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। মন চাইলে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

কন্যা: এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।

তুলা: লটারির দিকে তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভাল নয়। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

ধনু: ধনু রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে।

মকর: এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের যে কোনও সময় লটারি কাটতে পারেন। তবে সপ্তাহের প্রথমের দিকটা বেশি শুভ বলে মনে করা হচ্ছে।

মীন: মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। মন চাইলে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Results Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy