Advertisement
E-Paper

কেউ হন বিপজ্জনক, কেউ ফুলের ঘায়ে যান মূর্ছা, বিশেষ বিশেষ জন্মতারিখের বৈশিষ্ট্য বলবে আপনি কোন দলে পড়েন?

কিছু কিছু সংখ্যাতত্ত্ববিদ মনে করেন যে নির্দিষ্ট জন্মতারিখে জন্মানো ব্যক্তিরা কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বের অধিকারী হন। জন্মতারিখের একক সংখ্যাগুলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলে। দেখে নেওয়া যাক কোন জন্মসংখ্যার মানুষেরা কেমন বৈশিষ্ট্যের অধিকারী হন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৮:০৯

—প্রতীকী ছবি।

কেউ একবারে নরম মাটি, কেউ আবার বজ্রকঠিন। প্রতিটি মানুষের চরিত্র ও বৈশিষ্ট্য এক নয়। কে কেমন ধরনের মানুষ তার অনেকটাই চেনা যায় জন্মতারিখ দিয়ে। কারও ব্যক্তিত্ব বা আচরণ জানার জন্য সংখ্যাতত্ত্বের দ্বারস্থ হন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্র নিয়ে যাঁরা নাড়াঘাঁটা করেন তাঁদের কাছে ব্যক্তিত্ব ও আচরণ বোঝার জন্য সংখ্যাতত্ত্ব এখনও একটি জনপ্রিয় উপায়। কিছু কিছু সংখ্যাতত্ত্ববিদ মনে করেন যে নির্দিষ্ট জন্মতারিখে জন্মানো ব্যক্তিরা কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বের অধিকারী হন। জন্মতারিখের একক সংখ্যাগুলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলে। দেখে নেওয়া যাক কোন জন্মসংখ্যার মানুষেরা কেমন বৈশিষ্ট্যের অধিকারী হন।

মাসের প্রথম, অষ্টম, সতেরো বা ছাব্বিশ তারিখে জন্মানো মানুষেরা শক্তিশালী ও আত্মবিশ্বাসী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এক তারিখে জন্মানো ব্যক্তিরা স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। দায়িত্ব নিতে পিছপা হন না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এঁদের জন্মগত।

যাঁদের আট তারিখে জন্ম তাঁরা যে কাজে হাত দেন তাই-ই সোনা হয়ে ফিরে আসে। সফলতাপ্রাপ্তি ও অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা প্রবল হয় জাতকদের। ১৭ এবং ২৬ সংখ্যায় জন্ম যাঁদের তাঁরা পরিকল্পনা করে ঘুরে দাঁড়াতে এবং অন্যদের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারেন।

Advertisement

সংখ্যাতত্ত্বে কেউ কেউ এই ধরনের মানুষদের ‘বিপজ্জনক’ বলে থাকেন, তবে তা কোনও খারাপ বা আক্ষরিক অর্থে নয়। তাঁরা ব্যক্তিত্বের দিক থেকে শক্তিশালী ও ক্ষমতাবান হন। বড় ধরনের পরিবর্তন আনতে পারেন। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকে এঁদের। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে জুড়ি নেই এদের। কারণ তাঁরা আত্মবিশ্বাসী এবং আগে থেকেই পরিকল্পনা ছকে রাখেন।

সংখ্যাতত্ত্ব অনুসারে মাসের ২, ৭, ১১ এবং ২০ তারিখে জন্মগ্রহণকারীদের সংবেদনশীল বলে মনে করা হয়। অল্প আঘাতেই মুষড়ে পড়েন। ২ তারিখে জন্মানো জাতকেরা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান। নিজের অনুভূতি সম্পর্কে বিচক্ষণ হন এঁরা। ৭ তারিখে জন্মানো ব্যক্তিরা গভীর চিন্তাশীল হন।

১১ তারিখের জাতকেরা অন্তর্দৃষ্টিসম্পন্ন হন। এঁরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবনাকে অধিক গুরুত্ব দেন। ২০ তারিখ জন্ম যাঁদের তাঁরা নিজের প্রতি অত্যন্ত যত্নশীল হন। আবেগকেই বেশি গুরুত্ব দেন। ফলে ভাবাবেগে আঘাত পড়লে তাঁর প্রভাব আচরণে প্রকাশ পায়।

এই চারটি জন্মতারিখের জাতকেরা স্বভাবের দিক থেকে সকলের প্রিয়পাত্র হয়ে ওঠেন। অন্যদের সহজেই বিশ্বাস করেন এবং ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকেন। বেশির ভাগ সময় তাঁরা নিজেদের মানসিক স্বাস্থ্য, সম্পর্ক এবং শান্তিকে অগ্রাধিকার দেন।

Astro Prediction Number Birthdate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy