Advertisement
E-Paper

সঠিক দামে বাড়ি বিক্রি হচ্ছে না! সহজ কয়েকটি বাস্তু নিয়ম মানলেই কম সময়ে বিক্রি হবে বাড়ি, পাবেন ভাল দামও

বাড়ি দ্রুত বিক্রি করার জন্য বাস্তুশাস্ত্রে বেশ কয়েকটি সহজ এবং কার্যকরী উপায়ের উল্লেখ রয়েছে। ভাল দামে বাড়ি বিক্রি না হওয়ার কারণ হতে পারে বাস্তুদোষ। বাড়ির শক্তি ইতিবাচক হলে তা ক্রেতাকে সহজেই আকর্ষণ করে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১২:১৪

ছবি: (এআই সহায়তায় প্রণীত)

অনেকেই নতুন ঠিকানা পেয়ে পুরনো বাড়ি বিক্রি করতে চান। কিন্তু সঠিক সময়ে, সঠিক বাজারমূল্য পান না। অনেক সময় বাড়ি বিক্রি না হয়ে পড়ে থাকে। আবার হাতে যথার্থ সময় না থাকার কারণে পরিস্থিতির চাপে পড়ে বাজারমূল্যের চেয়ে কম দামেই বিক্রি করে দিতে প্রিয় বসতবাটি। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ভাল দামে বাড়ি বিক্রি না হওয়ার কারণ হতে পারে বাস্তুদোষ। বাস্তুমতে, বাড়ির শক্তি ইতিবাচক হলে তা ক্রেতাকে সহজেই আকর্ষণ করে। বাড়ি দ্রুত বিক্রি করার জন্য বাস্তুশাস্ত্রে বেশ কয়েকটি সহজ এবং কার্যকরী উপায়ের উল্লেখ রয়েছে। সেই নিয়মগুলি নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—

  • বাড়ির প্রবেশপথ সব সময় পরিষ্কার রাখুন। দরজার কাছে যেন আলোর কোনও অভাব না থাকে সে দিকে খেয়াল রাখবেন। দরজা খোলা বা বন্ধ করার সময় যেন কোনও কর্কশ শব্দ না হয়। দরজার বাইরে সুন্দর একটি নামফলক বা স্বস্তিক চিহ্ন ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে।
  • বাড়ির উত্তর-পূর্ব দিক জল এবং সমৃদ্ধির উপাদান। এখানে কোনও ভারী জিনিস, ভাঙা আসবাবপত্র বা আবর্জনা জমিয়ে রাখবেন না। এই কোণটি পরিষ্কার রাখলে ক্রেতারা বাড়ির প্রতি আকৃষ্ট হন।
  • বাড়ির উত্তর-পশ্চিম কোণকে গতি ও পরিবর্তনের দিক বলা হয়। সম্পত্তি দ্রুত বিক্রি করার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে মনে করা হয়। এই কোণে উইন্ডচাইম বা ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখা শুভ। বাড়ি বিক্রির আইনি কাগজপত্র এই কোণে রাখলে তা বিক্রির প্রক্রিয়ার গতি বাড়াতে সাহায্য করে।
  • ক্রেতা যখন বাড়ি দেখতে আসবেন, তখন বাড়িটিকে যেন অন্ধকার বা স্যাঁতসেঁতে মনে না হয়। ঘরের সব জানলা খুলে দিন, যেন প্রতিটি ঘরে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল করতে পারে।
  • সন্ধ্যাবেলা বাড়ির উত্তর-পূর্ব কোণে বা তুলসীতলায় একটি প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন। অন্ধকার ঘর নেতিবাচক শক্তি তৈরি করে, যা ক্রেতাকে ফিরিয়ে দিতে পারে।
  • ক্রেতা আসার ঠিক আগে ঘরে কর্পূর বা চন্দনের ধূপ জ্বালিয়ে দিতে পারেন। সুগন্ধ মনের উপর ভাল প্রভাব ফেলে এবং ক্রেতার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
  • উত্তর বা পূর্ব দিকে মুখ করে একটি পাত্রে পরিষ্কার জল এবং তাতে কিছু তাজা ফুলের পাপড়ি ভাসিয়ে রাখতে পারেন। বাড়ি বিক্রির জন্য তা শুভ বলে গণ্য করা হয়।
  • আপনি যদি বর্তমানে সেই বাড়িতেই বসবাস করেন তবে, দক্ষিণ-পশ্চিম কোণটি একটু গুছিয়ে রাখুন। এটি স্থায়িত্বের দিক হিসাবে মনে করা হয়। বাড়ি ছাড়ার মানসিক প্রস্তুতি হিসাবে এই দিক থেকে নিজের খুব ব্যক্তিগত বা ভারী জিনিসপত্র আস্তে আস্তে সরাতে শুরু করতে পারেন। এর ফলে অন্দরমহলে এক ধরনের পজ়িটিভ এনার্জি তৈরি হয়।
Vastu Tips Vastu Remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy