Advertisement
E-Paper

শ্বশুরবাড়ি থেকে বিশেষ কিছু উপহার পেলেই সংসারে নামে অশান্তি, বাড়ে দাম্পত্যকলহ! খোঁজ দিচ্ছে জ্যোতিষ

শ্বশুরবাড়ির সদস্যরা ভালবেসে দম্পতিকে কোনও না কোনও উপহার দিয়ে থাকেন। কিন্তু সব ধরনের সামগ্রী উপহার হিসাবে গ্রহণ করা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, এর ফলে ব্যক্তিজীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৫:৫৮

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

উপহার আদান-প্রদান সম্পর্কের মধুরতা বাড়ালেও কিছু নির্দিষ্ট জিনিস শ্বশুরবাড়ি থেকে উপহার হিসাবে নেওয়া অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, স্বামী অথবা স্ত্রী তাঁদের শ্বশুরবাড়ি থেকে কিছু নির্দিষ্ট জিনিস উপহার পেলে তা দাম্পত্যজীবনে কলহের কারণ হয়ে দাঁড়াতে পারে। সংসারে নিত্য অশান্তির পাশাপাশি আর্থিক টানাপড়েনেরও সম্মুখীন হতে পারেন। কী কী জিনিস উপহার নেওয়া থেকে বিরত থাকবেন, তা নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—

বৈদ্যুতিন সামগ্রী

বৈদ্যুতিন সামগ্রীকে রাহুর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। যদি আপনি শ্বশুরবাড়ির কাছ থেকে এই ধরনের কোনও জিনিস উপহার পান তবে, আপনি রাহুর অশুভ প্রভাবে ভুগতে পারেন। এর ফলে অপ্রত্যাশিত খরচও হতে পারে।

কালো পোশাক

শ্বশুরবাড়ি থেকে কালো রঙের কাপড় উপহার নেওয়া পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে কর্মক্ষেত্রেও বাধা সৃষ্টি হতে পারে।

আচার

শ্বশুরবাড়ির কোনও সদস্য ভালবেসে আচারের কৌটো উপহার দিলে তা গ্রহণ করা অশুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মমতে, আচারের টক স্বাদ সম্পর্কের মিষ্টতা কমিয়ে দেয় এবং সম্পর্কে বিবাদের সৃষ্টি করে।

রুমাল বা তোয়ালে

বাস্তুশাস্ত্রে রুমাল বা তোয়ালে উপহার দেওয়া-নেওয়াকে অশুভ হিসাবে গণ্য করা হয়। এটি বিচ্ছেদ বা দুঃখের প্রতীক হিসাবে পরিচিত। শ্বশুরবাড়ি থেকে রুমাল উপহার নিলে তা আত্মীয়তার বন্ধন শিথিল করতে পারে বলে বিশ্বাস করা হয়।

ধারালো বস্তু

ছুরি, কাঁচি বা অন্য কোনও ধারালো ধাতব সরঞ্জাম উপহার হিসাবে নেওয়া একদমই উচিত নয়। বাস্তুমতে, এই জিনিসগুলি সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করে। এমনকি, স্বামী-স্ত্রীর মধ্যে অহেতুক ঝগড়া-বিবাদের কারণ তৈরি করে।

Vastu Tips Vastu Remedies Astrological Remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy