Advertisement
E-Paper

‘মেসি আরও গোল করুক, কিন্তু বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে প্রি-কোয়ার্টারে তুলে স্পষ্ট কথা এমবাপের

তাঁর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। নজিরও গড়েছেন তিনি। কিলিয়ান এমবাপে জানিয়ে দিলেন, এ বারও বিশ্বকাপটাই তাঁর লক্ষ্য। লিয়োনেল মেসি ক’টি গোল করছেন সে দিকে তিনি নজর দিতে চান না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১১:০০
football

কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

তাঁর জোড়া গোলে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। সেই ম্যাচে নজিরও গড়েছেন তিনি। ম্যাচের পর কিলিয়ান এমবাপে জানিয়ে দিলেন, এ বারও বিশ্বকাপটাই তাঁর লক্ষ্য। লিয়োনেল মেসি ক’টি গোল করছেন সে দিকে তিনি নজর দিতে চান না।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (১৯) পরেই রয়েছেন এমবাপে (১৮)। সেই প্রসঙ্গ তুলতেই এমবাপে বলেন, “গোলটা করেছি, কারণ ১৯ জুলাই ফাইনাল খেলতে এখানে (নিউ জার্সি) আসতে চাই। আমরা সব ম্যাচে জেতার চেষ্টা করছি। এক ধাপ করে এগোনোর চেষ্টা করছি। যত বেশি গোল করবেন তত বেশি র‌্যাঙ্কিংয়ে উপরে উঠবেন। কাউকে নতুন কিছু শেখাতে আসিনি।”

এমবাপে আরও বলেন, “আমি জানি লিয়ো আরও অনেক গোল করবে। সেটার দিকে নজর দিতে চাই না। আমি দেখতে চাই কাদের বিরুদ্ধে ভবিষ্যতে আমাদের খেলতে হতে পারে। ফাইনালের দিকে কতটা এগিয়েছি, সেটা নিয়ে ভাবতে চাই।”

প্রি-কোয়ার্টারে প্যারাগুয়ের সঙ্গে খেলতে হবে ফ্রান্সকে। তারা জার্মানির মতো দলকে ছিটকে দিয়ে খেলতে নামবে। এমবাপে তা নিয়েও ভাবতে রাজি নন। বলেন, “আপাতত মাঝের এই সময়টায় পরিশ্রম করতে হবে। দেখতে হবে, প্যারাগুয়ে ম্যাচে কতটা উন্নতি করতে পারি। এখনও অনেক জায়গায় খামতি থেকে গিয়েছে। সেগুলো ঠিক করতে হবে। তবে দলের মানসিকতা ইতিবাচক। আমাদের গোল করার ক্ষমতা রয়েছে। ফলে আমরা সব ম্যাচেই এগিয়ে যেতে পারি।”

মায়ের মৃত্যুর পর এই ম্যাচে ফ্রান্সের ডাগআউটে ফিরেছিলেন দেশঁ। তিনি বলেন, “যেটা দরকার ছিল সেটাই করেছি আমরা। প্রথম ১৫ মিনিটে ভাল খেলতে পারিনি। তার পর অনেক সুযোগ তৈরি করেছি। প্রথমার্ধে নিখুঁত হতে পারিনি, এটাই আমার একমাত্র আক্ষেপ।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
Kylian Mbappe Lionel Messi France Football Argentina Football

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy