Advertisement
E-Paper

জোড়া গোলে বিশ্বকাপে নজির এমবাপের, পেরিয়ে গেলেন বড় রোনাল্ডোকে, নিঃশ্বাস ফেলছেন মেসির ঘাড়ে

ফ্রান্সকে প্রি-কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিলিয়ান এমবাপে। দুই গোলে একাধিক নজির গড়েছেন এমবাপে। টপকে গিয়েছেন ব্রা‌জ়িলের রোনাল্ডোকে। এখন তাঁর সামনে লিয়োনেল মেসি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৯:২২
football

কিলিয়ান এমবাপে। ছবি: সমাজমাধ্যম।

মঙ্গলবার রাতে ফ্রান্সকে প্রি-কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিলিয়ান এমবাপে। সুইডেনের বিরুদ্ধে ফ্রান্সের ৩-০ জয়ে দু’টি গোলই তাঁর। সেই দুই গোলে একাধিক নজির গড়েছেন এমবাপে। টপকে গিয়েছেন ব্রা‌জ়িলের রোনাল্ডোকে। এখন তাঁর সামনে শুধুই লিয়োনেল মেসি।

নিউ জার্সি স্টেডিয়ামে এমবাপের জোড়া গোল ছাড়াও একটি গোল করেছেন ব্র্যাডলি বার্কোলা। তবে নজর কেড়েছেন এমবাপেই। প্রথম গোলের ক্ষেত্রে তাঁর একারই অবদান রয়েছে। গোলের পর সদ্য মাতৃহারা কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে উৎসব করেন এমবাপে। দ্বিতীয়ার্ধের আট মিনিটে দলের দ্বিতীয় গোল করেন বার্কোলা। ৭৪ মিনিটে তৃতীয় গোল এমবাপের।

বিশ্বকাপের নকআউটে এত দিন ৯টি করে গোল ব্রাজ়িলের লিয়োনিদাস এবং রোনাল্ডোর। ১৯৩৮-এ সুইডেনের বিপক্ষে এই নজির গড়েছিলেন লিয়োনিদাস। রোনাল্ডো সেই কীর্তি ছুঁয়ে ফেলেন ২০০৬ সালে। ২০ বছর আগের সেই কীর্তি পেরিয়ে গেলেন এমবাপে। এখন বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি গোল তাঁরই। মেসি বা পর্তুগালের রোনাল্ডো ধারেকাছেও নেই।

তিনটি বিশ্বকাপ মিলিয়ে নকআউটে এতগুলি গোল করেছেন এমবাপে। ২০১৮-য় তিনি তিনটি গোল করেন। তার মধ্যে প্রি-কোয়ার্টারে আর্জেন্টিনার বিরুদ্ধে জোড়া গোল এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটি গোল ছিল। কাতার বিশ্বকাপে আরও পাঁচটি গোল করেন। পোল্যান্ডের বিরুদ্ধে দু’টি এবং ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক ছিল। এ বার অতিরিক্ত একটি নকআউট পর্ব খেলতে হবে এমবাপেদের। ফলে রেকর্ড আরও মজবুত করার সুযোগ থাকছে।

পাশাপাশি মেসির পিছনেও ধাওয়া করছেন এমবাপে। বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার যে নজির জার্মানির মিরোস্লাভ ক্লোজ়ে গড়েছিলেন, তা আগেই ভেঙে দিয়েছিলেন মেসি। এই মুহূর্তে মেসির ১৯টি গোল। ক্লোজ়ের সঙ্গে সমান গোলে দাঁড়িয়ে ছিলেন এমবাপে। সেটি পেরিয়ে এখন তাঁর বিশ্বকাপে ১৮টি গোল। এমবাপের এটি তৃতীয় বিশ্বকাপ। বয়সও অনেক কম। ফলে আরও অনেক গোলের সুযোগ থাকছে তাঁর কাছে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৪ ঘণ্টা আগে
Kylian Mbappe France Football Ronaldo Nazario Lionel Messi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy