বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেল আয়োজক দেশ মেক্সিকো। মঙ্গলবার রাতে (ভারতীয় সময় বুধবার ভোরে) তারা ২-০ গোলে হারিয়ে দিল ইকুয়েডরকে। জার্মানিকে হারিয়ে নকআউটের যোগ্যতা অর্জন করেছিল লাতিন আমেরিকার দেশটি। কিন্তু এ দিন ইকুয়েডরকে সেই মেজাজে পাওয়াই গেল না। একাধিক সুযোগ নষ্ট করেছে তারা। প্রথমার্ধেই দু’গোল দিয়ে জয় নিশ্চিত করে ফেলে মেক্সিকো। প্রি-কোয়ার্টারে তারা খেলবে ইংল্যান্ড বনাম কঙ্গো ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
এই ম্যাচ ভারতীয় সময় সকাল ৬.৩০টা থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি এবং বজ্রপাতের কারণে ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হয়। জার্মানিকে হারিয়ে ইকুয়েডর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল কি না জানা নেই। কিন্তু নকআউটের ম্যাচ জিততে যে ফুটবল খেলা দরকার সেটা তাদের থেকে পাওয়া যায়নি। উল্টে মেক্সিকো প্রথমার্ধেই খেলা শেষ করে দিতে চেয়েছে। আয়োজক দেশ হওয়ায় তারা খেলছেও নিজেদের মাটিতে। ফলে প্রত্যাশার একটা চাপ থাকেই। সে সব পেরিয়েই মেক্সিকো জিতেছে।
ম্যাচের আগের রাতে ইকুয়েডরের হোটেলের সামনে গিয়ে ফুটবলারদের বিরক্ত করার সব রকম চেষ্টা করেছেন মেক্সিকোর সমর্থকেরা। ড্রাম, ঢোল বাজানো, আতসবাজি পোড়ানোর মতো কাজ করে ফুটবলারদের ঘুম এবং বিশ্রামের সময় নষ্ট করতে চেয়েছেন তাঁরা। তা নিয়ে ইকুয়েডরের পক্ষ থেকে অভিযোগও করা হয়েছে ফিফার কাছে। কিন্তু অতীতে এমন বাধা পেরিয়ে বিপক্ষের ডেরায় গিয়ে ম্যাচ জিতেছে বহু দলই। ফলে ইকুয়েডর কোনও ভাবেই এই নিয়ে অজুহাত দিতে পারবে না।
ম্যাচের প্রথম ২০ মিনিটে মেক্সিকো অন্তত তিন বার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। দু’বার সুযোগ নষ্ট করেন ১৭ বছর বয়সি ফুটবলার গিলবার্তো মোরা। এক বার শট বাইরে মারেন রাউল জিমেনেজ়। কিন্তু মেক্সিকো যে ভাবে আক্রমণ করছিল তাতে বোঝা যাচ্ছিল যে কোনও মুহূর্তে গোল হতে পারে। সেটাই হয়। ২২ মিনিটে রবার্তা আলভারাদোর থেকে বল পেয়ে বাঁ প্রান্ত ধরে ওঠেন জুলিয়ান কিনোনেস। বক্সের কাছাকাছি গিয়ে ডান দিকে কাট করে জোরালো শট মারেন। ইকুয়েডরের গোলকিপারকে পরাস্ত করে তা জালে জড়িয়ে যায়।
নয় মিনিট পরে দ্বিতীয় গোল করে মেক্সিকো। ইকুয়েডরের বক্সের কাছে নিজেদের মধ্যে পাস খেলে নেন জিমেনেজ় এবং কিনোনেস। বল পেয়ে নিখুঁত শটে গোল করেন জিমেনেজ়। মেক্সিকো নকআউটে ওঠার পর থেকে সমর্থকেরা বাড়তি উচ্ছ্বাস শুরু করেছেন। অনেকে বলছেন, এ বার তাঁদের দেশ ফাইনালে উঠবে। ঘটনাচক্রে, ১৯৮৬ সালের পর প্রথম বার নকআউট পর্বের কোনও ম্যাচ জিতল মেক্সিকো। আগের ম্যাচগুলির চেয়ে তাদের খেলায় অনেক উন্নতি লক্ষ করা গিয়েছে ঠিকই। কিন্তু ফাইনালে ওঠার আগে বিস্তর ধাপ পেরোতে হবে তাদের।
আরও পড়ুন:
-
নিখুঁত, তীক্ষ্ণ, দ্রুত, পরিকল্পিত! বিশ্বকাপের নকআউটে নতুন ফ্রান্স, সুইডেনের ভাল ফুটবলও পাত্তা পেল না এমবাপে, ওলিসেদের সামনে
-
সুযোগ নষ্টের প্রদর্শনী হালান্ডদের! তা-ও আইভোরি কোস্টকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ে
-
জোড়া গোলে বিশ্বকাপে নজির এমবাপের, পেরিয়ে গেলেন বড় রোনাল্ডোকে, নিঃশ্বাস ফেলছেন মেসির ঘাড়ে
ফিফার নিয়মে খেলার মাঝে মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ড দেখানোর নিয়ম রয়েছে। তুরস্ক ম্যাচে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন এ ভাবেই লাল কার্ড দেখেছিলেন। এ দিন একই অপরাধ করলেন ইকুয়েডরের হিনক্যাপিয়ে। মেক্সিকোর স্ট্রাইকার সান্তিয়াগো জিমেনেজ়কে মুখ ঢেকে কিছু বলেন তিনি। তা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। জিমেনেজ় সঙ্গে সঙ্গে রেফারি স্লাভকো ভিনচিচের কাছে গিয়ে প্রতিবাদ করেন। ভার-এর রিপ্লে দেখে হিনক্যাপিয়েকে লাল কার্ড দেখান রেফারি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০৪:২৬
নিখুঁত, তীক্ষ্ণ, দ্রুত, পরিকল্পিত! বিশ্বকাপের নকআউটে নতুন ফ্রান্স, সুইডেনের ভাল ফুটবলও পাত্তা পেল না এমবাপে, ওলিসেদের সামনে -
০০:২৮
সুযোগ নষ্টের প্রদর্শনী হালান্ডদের! তা-ও আইভোরি কোস্টকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ে -
১২:৫৮
সর্বাধিক ৬ গোল করে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে মেসি, দু’নম্বরে এমবাপে, রোনাল্ডো ৭৪ নম্বরে, কেন এতটা পিছিয়ে সিআর৭ -
জার্মানির পর বিশ্বকাপ থেকে বিদায় নেদারল্যান্ডসের, এগিয়ে গিয়েও হার, টাইব্রেকারে নায়ক মরক্কোর বোনো
-
বিদায় জার্মানি! কিমিচদের আটকে দিলেন প্যারাগুয়ের গিল, নাটকীয় ম্যাচে টাইব্রেকারে হার চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের