নতুন মাস শুরু হলেই হিসাব কষা শুরু হয়ে যায়। সংসারের খরচ, ঋণের টাকা প্রভৃতি আলাদা করার পর দেখা যায় হাতে আর কিছু টাকাই পড়ে রয়েছে। শখ পূরণের আর সুযোগ পাওয়া যায় না। মনে হয় হুট করে অনেক টাকা পেলে খুব ভাল হত। এ শখ পূরণ একমাত্র লটারিই করতে পারে। লটারি কেটে হঠাৎ করে প্রচুর টাকার মালিক হয়ে ওঠা যায়। যদিও এ খেলা ঝুঁকিপূর্ণ। সেই কারণে লটারি কাটার পূর্বে প্রাপ্তিযোগ আছে কি না তা যাচাই করে নেওয়া জরুরি। জুলাই মাসের প্রথম ১১ দিন, ১ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ– মেষ জাতক-জাতিকাদের খুব ভাল প্রাপ্তিযোগ নেই। তবে একদমই যে নেই তা-ও নয়। কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
বৃষ- চলতি সপ্তাহে বৃষ রাশির ব্যক্তিদের আর্থিক দিকটা ভাল রয়েছে। তবে বেশি অঙ্কের লটারির টিকিট না কাটাই ভাল হবে।
মিথুন– মিথুন রাশির আর্থিক দিকটা খুবই ভাল দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুর দিকে লটারি কেটে দেখতে পারেন।
আরও পড়ুন:
কর্কট– শুরুর দিকে কর্কট জাতক-জাতিকারা লটারি কাটতে যাবেন না। মধ্য ভাগে লটারি কেটে দেখতে পারেন।
সিংহ– সিংহ রাশির ব্যক্তিদের এই সপ্তাহে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে।
কন্যা– লটারির দিকে কন্যা রাশির ব্যক্তিদের ঝুঁকি নেওয়া খুব একটা উচিত হবে না। তবে সপ্তাহের মধ্য ভাগে এক বার কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন।
আরও পড়ুন:
তুলা– তুলা রাশির জন্য এই সপ্তাহটা অর্থের দিকে মোটামুটি দেখা যাচ্ছে। মন চাইলে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
বৃশ্চিক– আর্থিক যোগ বেশ ভাল দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির ব্যক্তিরা সপ্তাহের যে কোনও সময় লটারির টিকিট কাটতে পারেন।
ধনু– লটারি-ভাগ্য বেশ ভাল দেখা যাচ্ছে। ধনু জাতক-জাতিকারা যে কোনও অঙ্কের লটারির টিকিট কাটতে পারেন।
আরও পড়ুন:
মকর– মকর রাশির ব্যক্তিদের আর্থিক উন্নতি বেশ ভাল লক্ষ্য করা যাচ্ছে। মোটা অঙ্কের অর্থ লাভ হতে পারে।
কুম্ভ– সপ্তাহের শুরুতে কুম্ভ জাতক-জাতিকাদের জন্য কোনও ভাবেই লটারির যোগ দেখা যাচ্ছে না, তবে শেষ ভাগে বেশ ভাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
মীন– মীন রাশির ব্যক্তিদের চলতি সপ্তাহে আর্থিক দিকটা মধ্যম প্রকৃতির দেখা যাচ্ছে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)