Advertisement
E-Paper

মনোবাসনা পূরণ হবে, জীবনের জট কেটে যাবে! সাহায্য করবে বাতিলের খাতায় থাকা পুরনো চাবি দিয়ে করা এক টোটকা

শাস্ত্রমতে, চাবি যেমন তালা খুলতে সাহায্য করে, তেমনই জীবনের সমস্ত জট ছাড়াতেও চাবির গুণাগুণ কার্যকরী। পালন করতে হবে সহজ এক টোটকা।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৩:০৫
key

ছবি: এআই সহায়তায় তৈরি।

শাস্ত্রে বিভিন্ন জিনিস নিয়ে নানা টোটকা পালনের কথা বলা রয়েছে। তাদের মধ্যে কিছু যেমন অর্থসাপেক্ষ, তেমনই কিছু টোটকা পালনের ক্ষেত্রে বিশেষ টাকার প্রয়োজন পড়ে না। বাড়িতে থাকা পুরনো জিনিস দিয়ে টোটকা পালনেই উন্নতি লাভ করা যায়। তেমনই একটি টোটকা হল পুরনো চাবির টোটকা, যা আমাদের অনেকের কাছেই অজানা। কিন্তু এর গুণাগুণ সম্বন্ধে জানতে পারলে চমকাবেন।

এই টোটকাটি পালনে কেবল একটি পুরনো চাবিরই প্রয়োজন পড়ে। আর কিছু দরকার পড়ে না। এ ক্ষেত্রে পুরনো এমন কোনও চাবি বেছে নিতে হবে, যা বর্তমানে আর ব্যবহার করা হয় না। পুরনো দিনের বাতিল কোনও চাবি নিয়ে টোটকাটি করতে পারলে খুব ভাল হয়। শাস্ত্রমতে, চাবি যেমন তালা খুলতে সাহায্য করে, তেমনই জীবনের সমস্ত জট ছাড়াতেও চাবির গুণাগুণ কার্যকরী। পালন করতে হবে সহজ এক টোটকা।

টোটকা:

রাতে ঘুমোতে যাওয়ার আগে টোটকাটি পালন করতে হবে। বিছানায় বাবু হয়ে বসে চাবিটি নিয়ে মনোবাসনা জানান এবং জীবনের সমস্ত বাধা কাটিয়ে দেওয়ার প্রার্থনা করুন। বেশ কিছু ক্ষণ একমনে কথাগুলি বলে চলুন। তার পর বালিশের তলায় চাবিটি রেখে ঘুমিয়ে পড়ুন। দেখবেন কিছু দিন যেতে না যেতেই জীবনের সমস্ত জট কেটে যাবে। মনোবাসনাও পূরণ হবে।

Astro Tips Astrology key

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy