শঙ্খ মা লক্ষী এবং শ্রীবিষ্ণুর অতি প্রিয় জিনিস। শঙ্খ বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়। নিত্যপুজোর সময় শঙ্খ বাজানো খুবই শুভ। বিশেষ করে বৃহস্পতিবার পুজো শেষে শঙ্খ বাজানো খুবই ভাল। লক্ষ্মীদেবী এতে খুবই প্রসন্ন হন। জ্যোতিষশাস্ত্রে শঙ্খের বেশ কয়েকটা উল্লেখযোগ্য টোটকার কথা বলা হয়েছে। সেগুলি সঠিক নিয়মে করতে পারলে জীবনে নানা দিক থেকে উপকার পাওয়া যায়। কী কী উপায় মানতে হবে, দেখে নিন।
আরও পড়ুন:
টোটকা:
১ ) দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে স্থাপন করলে লক্ষ্মীদেবী খুবই প্রসন্ন হন। এর ফলে বাড়ির আয়োন্নতি হয় দেখার মতো।
২) দক্ষিণাবর্ত শঙ্খকে স্থাপন করার সময় তাতে লাল কাপড় মুড়ে দিন।
৩) সোমবার দিন শঙ্খের মধ্যে কিছুটা কাঁচা দুধ দিয়ে রেখে দিন। তার পর চন্দ্র উদয়ের পর সেই দুধ চন্দ্রদেবকে অর্পণ করুন।
আরও পড়ুন:
৪) মঙ্গলবার দিন ভোরবেলা শঙ্খ বাজালে মঙ্গল গ্রহ শক্তিশালী হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়।
৫) শঙ্খের মধ্যে কিছুটা গঙ্গাজল দিয়ে শ্রীগণেশের চরণে অর্পণ করুন। এতে বুদ্ধির উদয় হয় এবং ভাষা সংযত হয়।
৬) শঙ্খের মধ্যে কিছুটা জল, সামান্য কেশর এবং সাদা চন্দন মিশিয়ে বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর চরণে অর্পণ করা খুবই শুভ।
আরও পড়ুন:
৭) সকালবেলা শঙ্খতে সুগন্ধি মাখিয়ে লাল কাপড় দিয়ে মুড়ে লক্ষ্মীদেবীর সামনে রাখুন এবং সন্ধ্যাবেলা উঠিয়ে নিয়ে বাজানোর কাজে ব্যবহার করুন। এতে শুক্র গ্রহ মজবুত হয়।
৮) সূর্য উদয়ের পূর্বে শঙ্খ বাজালে সূর্যদেব খুবই প্রসন্ন হন এবং এর ফলে রবি গ্রহ সন্তুষ্ট হয়।
৯) শনিবার দিন শনিমন্দিরে গিয়ে শঙ্খ বাজানো খুবই ভাল। এর ফলে শনিদেব খুবই প্রসন্ন হন।
১০) বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে দুই বেলা শঙ্খ বাজানো খুবই জরুরি।