Advertisement
E-Paper

জুনের শেষ তিন দিনে লটারি কেটে ভাগ্য চমকাতে পারে ছয় রাশির! বাকিদের ভাগ্যে কী রয়েছে? রাশি মিলিয়ে দেখে নিন

লটারি জেতার ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকা অত্যন্ত জরুরি। সেটা না থাকলে লটারি কেটে লাভ হয় না। উল্টে হাতে থাকা টাকা খোয়া যায়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৮:২৯
lottery

ছবি: এআই সহায়তায় তৈরি।

লটারি কেটে জিততে চান সকলেই। কিন্তু সে স্বপ্ন পূরণ হয় হাতেগোনা কয়েক জনেরই। কারণ কপালে প্রাপ্তিযোগ না থাকা। লটারি জেতার ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকা অত্যন্ত জরুরি। সেটা না থাকলে লটারি কেটে লাভ হয় না। উল্টে হাতে থাকা টাকা খোয়া যায়। প্রাপ্তিযোগ রয়েছে কি না সে বিষয়ে ধারণা কেবলমাত্র লটারিই দিতে পারে। জুনের শেষ তিন দিন, ২৮, ২৯ এবং ৩০ তারিখে লটারি কেটে কারা লাভবান হতে পারেন, কাদের লটারি থেকে দূরে থাকাই ভাল হবে জেনে নিন।

মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের এই মাসের শেষে এসে খুব একটা নিরাশ হতে হবে না। লটারির দিকটা ভালই দেখা যাচ্ছে।

বৃষ– জুনের শেষ তিন দিনে বৃষ জাতক-জাতিকারা মন চাইলে লটারি কাটতে পারেন। ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

মিথুন– মিথুন রাশির ব্যক্তিদের লটারির দিকে না যাওয়াই ভাল হবে। খুব একটা প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।

কর্কট– লটারির দিকটা কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম প্রকৃতির দেখা যাচ্ছে। খুব বুঝে লটারির দিকে এগোতে হবে।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতেই পারেন। তবে সপ্তাহের শুরুতে, শেষের দিকে একেবারেই লটারি কাটতে যাবেন না।

কন্যা– জুনের শেষ তিন দিন কন্যা রাশির জাতক-জাতিকাদের লটারি-ভাগ্য মধ্যম প্রকৃতির দেখাচ্ছে। মন চাইলে কম অঙ্কের লটারি কাটতে পারেন।

তুলা– তুলা রাশির জাতকেরা এই তিন দিন লটারি কাটায় বিশেষ উৎসাহী হতে পারেন। লটারির দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে।

বৃশ্চিক– প্রথম এবং শেষ দিন ধনু রাশির ব্যক্তিদের লটারি কাটার জন্য শুভ মনে করা হচ্ছে। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

ধনু– প্রথম দিন ধনু জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। তার পর আর লটারি কাটতে যাবেন না।

মকর– মকর রাশির জন্য গোটা সপ্তাহটাই লটারির দিকে ভাল দেখাচ্ছে, তবে খুব বেশি না কাটাই ভাল হবে।

কুম্ভ– কুম্ভ রাশির জাতকদের আয়ের দিকটা বেশ মজবুত দেখা যাচ্ছে। মন চাইলে লটারি কাটতে পারেন।

মীন– লটারি-ভাগ্য মীন জাতক-জাতিকাদের বেশ ভাল দেখা যাচ্ছে। লটারি কেটে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Prize Lottery Ticket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy