ইরানে ফের হামলা চালাল আমেরিকা। গত বৃহস্পতিবার হরমুজ় প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের উপর হামলা হয়েছিল। আমেরিকার দাবি, স্বাক্ষরিত মউ-এর শর্ত ভেঙে ইরান সেই হামলা চালিয়েছে। তার জবাবেই শুক্রবার ইরানের উপকূল অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদামগুলিকে নিশানা করে মার্কিন বাহিনী। উপকূলীয় র্যাডার সাইটেও হামলা হয়েছে বলে দাবি পশ্চিম এশিয়ায় সক্রিয় আমেরিকার সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের।
ইরানে হামলার পরই সমাজমাধ্যমে পোস্ট করে বার্তা স্পষ্ট করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জানিয়েছেন, হিংসার জবাবে হিংসাই ফেরত পাবে ইরান। তাঁর কথায়, ‘‘ইরান একটা সংঘর্ষবিরতি সমঝোতায় স্বাক্ষর করেছিল। আমরা তাকে সম্মান জানিয়েছি। মউ-এর শর্তাবলি কী ভাবে বাস্তবায়িত হচ্ছে, সেই পদ্ধতি নিয়ে ইরানের যদি কোনও আপত্তি থাকে, তারা ফোন হাতে তুলে নিতে পারে। তবে হিংসার জবাব হিংসাই।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, হরমুজ়ের উপর ওই পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তাদের পাল্টা দাবি, আমেরিকাই শর্ত লঙ্ঘন করে জাহাজে হামলা চালিয়েছে। ওমান উপকূল দিয়ে ওই জাহাজটি যাচ্ছিল। অতীতে হরমুজ়ে মার্কিন অবরোধ চলাকালীন এই অংশে একাধিক জাহাজে হামলা চালিয়েছিল আমেরিকার সেনা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানই জাহাজটিকে আঘাত করেছে। এই ঘটনার পর ইরান জানিয়ে দেয়, হরমুজ় তারা আবার নিয়ন্ত্রণ করা শুরু করবে। পশ্চিম এশিয়ার দেশগুলিকেও আমেরিকার পাশে না-দাঁড়ানোর বার্তা দিয়েছে তেহরান। ফলে পরিস্থিতি ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। স্বাক্ষরিত মউ টিকবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। মউ স্বাক্ষরের পর আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা সুইৎজ়ারল্যান্ডে বৈঠক করেছিলেন। জাহাজে হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ়।
ইরানের উপকূলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদামে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড। ইরানের দাবি, ওই এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে তারাও জবাব দিয়েছে। তবে ইরানের হামলা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে মার্কিন বাহিনী এখনও কোনও মন্তব্য করেনি।
আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তির পথে অন্যতম কাঁটা লেবাননে ইজ়রায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার সংঘাত। শুক্রবার আমেরিকার মধ্যস্থতায় ইজ়রায়েল এবং লেবানন সেই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। হিজ়বুল্লাকে নিরস্ত্র করা এবং লেবানন থেকে ইজ়রায়েলের সেনা সরিয়ে নেওয়া তার অন্যতম শর্ত। তবে এই চুক্তি কতটা বাস্তবায়িত করা যাবে, এখনও সংশয় রয়েছে। কারণ, হিজ়বুল্লা জানিয়ে দিয়েছে, তারা সহযোগিতা করবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৯:২৭
সংঘর্ষবিরতির চুক্তি স্বাক্ষর করল ইজ়রায়েল-লেবানন, মধ্যস্থতায় আমেরিকা! ইরান সমর্থিত গোষ্ঠী কি শান্ত হবে? সরবে ‘কাঁটা’? -
‘আমাদের হাতে ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের অবস্থাও হত গাজ়ার মতো’! দাবি পেজ়শকিয়ানের, নিশানায় আমেরিকা
-
‘ভুল, খুব ভুল করছে’! ইরানকে ফের কী নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? শান্তিবৈঠক বন্ধ করার হুমকিও মার্কিন প্রেসিডেন্টের
-
হিজ়বুল্লা-নিধনে ইজ়রায়েল হামলা চালিয়ে গেলেও ‘স্পিকটিনট’! ৩০০০০ কোটি ডলারে ইরানের মুখ বন্ধ করল আমেরিকা?
-
‘পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই’! যুদ্ধবিরতির শর্ত প্রকাশে দেরি নিয়ে প্রশ্নে মজাচ্ছলেই খোঁচা ভান্সের