E-Paper

চিনা উৎকোচ, অভিযুক্ত রাষ্ট্রপুঞ্জ-কর্তা

বেন সল সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে চিন তাঁকে ১ লক্ষ ৫০ হাজার ডলার দিয়েছিল। অভিযোগ, তিনি ক্রমাগত পশ্চিমি দুনিয়া ও ইজ়রায়েল- বিরোধী সাক্ষাৎকার, বক্তৃতা, সমাজমাধ্যম পোস্ট, রাষ্ট্রপুঞ্জের বিবৃতি দিয়ে গিয়েছিলেন অর্থের বিনিময়ে।

অগ্নি রায়

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৬:০৭
বেন সল।

বেন সল। — ফাইল চিত্র।

‘অপারেশন সিঁদুর’-এর পরে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাস-বিরোধী দফতরের বিশেষ কর্তা বেন সল-এর নেতৃত্বে মোদী সরকারের তীব্র সমালোচনা করা হয়েছিল। সম্প্রতি এই অস্ট্রেলীয় আইনজীবী ও ভাষ্যকারের বিরুদ্ধে চিনের কাছ থেকে অর্থ নিয়ে তাদের হয়ে প্রচার করার মতো গুরুতর অভিযোগ তুলেছে রাষ্ট্রপুঞ্জের নথিভুক্ত তালিকায় থাকা জেনিভার স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইউএন ওয়াচ’। সংস্থাটির সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ রিপোর্টে বলা হচ্ছে, এই কূটনীতিক শুধু মাত্র চিন থেকে নয়, অন্য দেশ থেকে বিপুল অর্থ উৎকোচ নিয়েছেন।

বেন সল-এর নেতৃত্বাধীন রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাস-মোকাবিলা সংক্রান্ত বিশেষজ্ঞ বাহিনী গত বছর অপারেশন সিঁদুরের পরে বলে, “পর্যটন কেন্দ্রে সন্ত্রাসবাদী হামলার আমরা ঘোরতর নিন্দা করছি। কিন্তু প্রত্যেকটি সরকারেরই কর্তব্য, সন্ত্রাসের মোকাবিলার সময়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনকে মান্যতা দেওয়া।” পাশাপাশি বলা হয়, “কাশ্মীরে মুসলিম সম্প্রদায়েরমধ্য থেকে নির্বিচার গ্রেফতার, কারাগারে রহস্যজনক মৃত্যু, গণপিটুনি, পক্ষপাতদুষ্ট আচরণের খবর আমাদের কাছে আসছে। আমরা এর তীব্র নিন্দা করছি।”

এ হেন বেন সল সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে চিন তাঁকে ১ লক্ষ ৫০ হাজার ডলার দিয়েছিল। অভিযোগ, তিনি ক্রমাগত পশ্চিমি দুনিয়া ও ইজ়রায়েল- বিরোধী সাক্ষাৎকার, বক্তৃতা, সমাজমাধ্যম পোস্ট, রাষ্ট্রপুঞ্জের বিবৃতি দিয়ে গিয়েছিলেন অর্থের বিনিময়ে। রিপোর্টে বলা হচ্ছে, ‘‘সল আমেরিকাকে উল্লেখ করেছেন অমানুষিক পরিস্থিতির স্রষ্টা হিসেবে।’’ পশ্চিমি বিশ্বের বিরুদ্ধে বার্তায়তিনি লিখেছিলেন, ‘‘আপনাদের সভ্যতা পৃথিবী থেকে জীবনকে মুছে দিচ্ছে।’’ ‘ইউএন ওয়াচ’-এর কর্তা হিলেল নেইয়ার বলেন, “ওঁর কাজ ছিল ঘটনার বিশ্লেষণ।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

UNESCO Operation Sindoor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy