বজরংবলী সঙ্কটমোচন হিসাবে পরিচিত। কারণ, তিনি আমাদের সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করেন। হনুমানজির কৃপায় আমাদের সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এর ফলে আমরা যে কোনও কাজ অতি সহজে করে ফেলতে পারি। সংখ্যাতত্ত্ব মতে, বিভিন্ন সংখ্যার ব্যক্তিদের সঙ্গে ভিন্ন দেব-দেবীর কৃপা থাকে। সেই মতে বিচার করে বলা হচ্ছে, তিন জন্মসংখ্যার জাতক-জাতিকাদের বাড়িতে হনুমানজির ছবি রাখা অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রেও এঁরা বজরংবলীর ছবি বা মূর্তি রাখতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়। তালিকায় কোন কোন জন্মসংখ্যা রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
কাদের জন্য বাড়িতে হনুমানজির মূর্তি রাখা শুভ?
২: চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত আবেগতাড়িত হন। এঁরা মানুষের প্রতি চট করে আকৃষ্ট হয়ে যান। ভাল-মন্দের বিচার করার প্রয়োজন মনে করেন না। সেই কারণে শেষে গিয়ে এঁদেরই কষ্ট পেতে হয়। তাই শাস্ত্র ২ জন্মসংখ্যার ব্যক্তিদের ঘরে হনুমানের মূর্তি রাখার পরামর্শ দিচ্ছে। এর ফলে এঁরা যে কোনও অশুভ শক্তির সঙ্গে সহজে লড়াই করতে লক্ষম হন।
৮: ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের নিয়ন্ত্রণ করেন শনি। গ্রহরাজ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এঁদের মধ্যে নিয়মের প্রতি নিষ্ঠা থাকতে দেখা যায়। কিন্তু কর্মফলও এঁদের কুরে খায়। অজান্তেই কোনও খারাপ কাজ করে ফেললেও তার মাসুল গুনতে হয় এঁদের। সেই কারণে বাড়িতে একটা হনুমানের মূর্তি রাখা ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য উপকারী প্রমাণিত হয়।
৯: মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হন ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা। এঁদের রাগ হয় অত্যন্ত বেশি। ছোটখাটো বিষয়ে রেগে যান রগচটা ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা। হনুমানজি এঁদের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করেন। সেই কারণে বাড়ি হোক বা কর্মক্ষেত্র, হনুমানজির একটা মূর্তি সঙ্গে রাখলে এঁরা যে কোনও কাজ ভাল ভাবে করতে পারেন। মেজাজও বশে থাকে।