Advertisement
E-Paper

হলদিয়া শোধনাগারের ন্যাপথার পাইপলাইনে অগ্নিকাণ্ড! ঝলসে গেলেন বেশ কয়েকজন শ্রমিক, নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলকর্মীরা

দুর্ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসীরা। তাঁদের প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৭:৫১
হলদিয়ায় ন্যাপথার পাইপলাইনে আগুন।

হলদিয়ায় ন্যাপথার পাইপলাইনে আগুন। — নিজস্ব চিত্র।

হলদিয়া পেট্রোকেমিক্যালে অগ্নিকাণ্ড ঘিরে ছড়াল আতঙ্ক। মঙ্গলবার ভোরে পূর্ব মেদিনীপুরের হলদিয়া শোধনাগারের ন্যাপথার পাইপলাইনে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আরও বেশ কয়েকটি ইঞ্জিন অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা যাচ্ছে।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪টে নাগাদ। হলদিয়া শোধনাগারের ন্যাপথা পরিবহণকারী একটি পাইপলাইনে আচমকা আগুন লেগে যায়। কী ভাবে আগুন ধরল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ন্যাপথার পাইপলাইন ফেটে আগুন ছড়িয়ে থাকতে পারে। আগুনের শিখা এতটাই তীব্র ছিল যে আশেপাশে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক আগুনে ঝলসে যান।

হলদিয়া-পাঁশকুড়া সংযোগকারী রেললাইনের ধারেই আগুন লেগেছে। তার জেরে ও লাইনে ট্রেন চলাচলও সাময়িক ভাবে বিঘ্নিত হয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরে স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারকাজ শুরু করে দমকলও। এলাকাবাসীরা জানাচ্ছেন, অগ্নিকাণ্ডের স্থল থেকে বেশ কয়েক জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।

বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।

Haldia Fire

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy